রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সিলেটে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির সম্মেলন সম্পন্ন: সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার  শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার  পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী সম্পন্ন শান্তিগঞ্জে সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন শান্তিগঞ্জে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অফিস সহকারী জিতু মিয়ার অবসরজনিত  বিদায় সংবর্ধনা শান্তিগঞ্জে স্কুলের আঙিনায় রোপণ করা ১২টি চারা নষ্ট, থানায় প্রধান শিক্ষকের অভিযোগ শান্তিগঞ্জে বুধবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শিক্ষাবিদ মো. আব্দুর রউফের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল

শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার 

শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার 

শান্তিগঞ্জ প্রতিনিধি::
‘শিক্ষকের মর্যাদার জয় হোক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির শান্তিগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় শান্তিগঞ্জস্থ এফআইভিডিবির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের উপজেলা শাখার সভাপতি সঞ্জয় কুমার তালুকদারের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক জাকির হোসেন ও সফিকুন জাহান ছোটনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সহকারী শিক্ষক মামুনুর রশিদ এবং পবিত্র গীতা পাঠ করেন বীরেন্দ্র কুমার দাস।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অজিত পাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুবিপ্রবির সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জালাল উদ্দীন, প্রথম যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মতিলাল গুপ্ত, সমিতির সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ সাজাউর রহমান, সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক বিমল কুমার দাস এবং পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন।
এ ছাড়া বক্তব্য দেন ইতালি প্রবাসী নাজিম উদ্দিন, জীবদাড়া সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলোয়ার হোসেন, ডি.কে.সি.আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও থলেরবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহানুর মিয়া, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন, শেফালী আক্তার, জাহাঙ্গীর আলম, ফয়ছল আহমদ, সাইফুল ইসলাম, কিল্টন তালুকদার পাপ্পু, নবযোগদানকৃত সহকারী শিক্ষিকা শবনম মনি এবং আইএলটিএসের পরিচালক আবু তালেব।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে পার্বতীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জয় কুমার তালুকদারকে সভাপতি, ডি.কে.সি.আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক এবং বড়মোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়সল আহমদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। তাঁদের নিয়ে তিন বছর মেয়াদি আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য পদে গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী সময়ে দায়িত্বপ্রাপ্তদের মনোনীত করা হবে বলে জানানো হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি সঞ্জয় কুমার তালুকদার। অনুষ্ঠানের শুরুতে নবযোগদানকৃত শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন শিমুলবাক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মাহবুব ইসলাম তালুকদার, উপজেলা বিএনপি নেতা সিরাজ মিয়া, সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর হারিছ মিয়া, জিলানী আলম, শান্তিগঞ্জ দলিল লেখক সমিতির নেতা আজাদ হোসাইনসহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com