বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে সংসদ সদস্য এম কয়ছর আহমদকে সংবর্ধনা শান্তিগঞ্জে ৩১৭ পরিবারের জন্য নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি, আলোচনা সভা,ডিও বিতরন ও মহড়া অনুষ্ঠিত নজরুল বর্ষ উপলক্ষে শান্তিগঞ্জে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা জগন্নাথপুরে ৩৯ পুজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান,সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আমি কৃতজ্ঞ: এমপি কয়ছর আহমদ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে শান্তিগঞ্জে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত জগন্নাথপুরে লোমহর্ষক শাহনাজ হত্যা: ঘাতক জিতেশ গোপের মৃত্যুদণ্ড জগন্নাথপুর বাজারে ‘মা জুয়েলার্সে’ দুর্ধর্ষ চুরি: ২০ লাখ টাকার মালামাল লুট জগন্নাথপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স

শান্তিগঞ্জে সংসদ সদস্য এম কয়ছর আহমদকে সংবর্ধনা

শান্তিগঞ্জে সংসদ সদস্য এম কয়ছর আহমদকে সংবর্ধনা

শান্তিগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের শান্তিগঞ্জে ঐতিহ্যবাহী ডুংরিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য এম কয়ছর আহমদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া গ্রামের ঐতিহ্যবাহী ডুংরিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম কয়ছর আহমদ।
এ সময় আরও বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জালাল উদ্দীন, প্রথম যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাঈম, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহির উদ্দিন মহির, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কালাম, সিলেট মহানগর যুবদলের সহসভাপতি এমদাদুল হক স্বপন, শান্তিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির জিলানী, বিএনপি নেতা আকরামুল ইসলাম ও আবুল লেইছ।
এ ছাড়া উপস্থিত ছিলেন আল ইসলাহর শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফিজ আব্দুর রশিদ, জমিয়ত নেতা হাফিজ হোসাইন আহমদসহ ডুংরিয়া গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথি সংসদ সদস্য এম কয়ছর আহমদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন ডুংরিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম ও শিক্ষকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com