মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর বাজারে ‘মা জুয়েলার্সে’ দুর্ধর্ষ চুরি: ২০ লাখ টাকার মালামাল লুট জগন্নাথপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স শান্তিগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চাঁদাবাজ-দখলদারদের বিরুদ্ধে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর, জবাবদিহি করতে হবে এমপিদের শান্তিগঞ্জে এসএস বিল্ডার্সের চতুর্থ অফিস উদ্বোধন শান্তিগঞ্জে ১ লাখ ২০ হাজার টাকার জাল পুড়িয়ে ধ্বংস শান্তিগঞ্জে ডোবার পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ২, গ্রেপ্তার ৩ শান্তিগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল কিশোরের

জগন্নাথপুর বাজারে ‘মা জুয়েলার্সে’ দুর্ধর্ষ চুরি: ২০ লাখ টাকার মালামাল লুট

জগন্নাথপুর বাজারে ‘মা জুয়েলার্সে’ দুর্ধর্ষ চুরি: ২০ লাখ টাকার মালামাল লুট

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুর বাজার বণিক সুপার মার্কেটে অবস্থিত ‘মা জুয়েলার্স’ নামক একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক।
জানা যায়, সোমবার ভোরের দিকে চোর চক্রের সদস্যরা মার্কেটের প্রধান কেচি গেইট ও দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা দোকানের ভেতরে থাকা বিভিন্ন মালামাল তছনছ করে প্রায় ১০ থেকে ১২ ভরি স্বর্ণ, ২০ ভরি রুপা এবং নগদ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। সবমিলিয়ে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকান মালিক পার্থ বণিক জানিয়েছেন।
এদিকে এ ঘটনার বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক  নূর হোসেন জানান, এ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে  চোরদের সনাক্ত করার চেষ্টা চলছে।
উল্লেখ্য, এর আগেও জগন্নাথপুর পৌর এলাকাসহ বিভিন্ন বাজারে চুরির একাধিক ঘটনা ঘটেছিল। গত বছর পৌর শহরের আবু তাহের কমপ্লেক্স অ্যান্ড মোবাইল মার্কেটে তালা ভেঙে নগদ টাকাসহ অর্ধকোটি টাকার মোবাইল ফোন ও মূল্যবান মালামাল চুরির ঘটনা ঘটেছিল। এছাড়া বিভিন্ন সময়ে বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে এ ধরনের চুরির ঘটনা ঘটলেও নিরাপত্তা ব্যবস্থার অবনতি নিয়ে উদ্বিগ্ন স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত এই চক্রটিকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com