শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন শান্তিগঞ্জে সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা রাষ্ট্রপতি ও আব্দুল মঈন খানের বক্তব্য প্রত্যাহারের দাবি মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর শান্তিগঞ্জে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ২২টি পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে তরুণদের নিয়ে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান শান্তিগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন

শান্তিগঞ্জে সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

শান্তিগঞ্জে সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

শান্তিগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নে সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২২ অক্টোবর) বিকেলে ইউনিয়নের পশ্চিমপাড়া পয়েন্টের ফজলুল হক মার্কেটে শান্তিগঞ্জ থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদক, অনলাইন জুয়া, মারামারি ও সামাজিক অবক্ষয় রোধে সচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সাংবাদিক আতিকুর রহমান রুয়েবের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন শালিস ব্যক্তিত্ব শামসুন নূর মিয়া, হরমুজ আলী, রেজাউল করিম, সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট জহির রায়হান, ইউপি সদস্য আবদুল বাচিত, এসআই নূরুজ্জামান, এসআই মোখলেস আহমেদ ও এএসআই আমির উদ্দিন।
সভায় বক্তারা বলেন, পূর্ব বীরগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার নিয়ে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ রয়েছে। মাদক একটি সামাজিক ব্যাধি। এর বিস্তার রোধে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক ও অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান-১ রুজেল আহমদ বলেন, তিনি মাদকের সম্পূর্ণ বিরোধী। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ইউনিয়নবাসী ও তরুণ সমাজের পাশে থাকবেন। পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে মাদক নির্মূলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলেও জানান তিনি।
সভায় পূর্ব বীরগাঁও বিটের দায়িত্বপ্রাপ্ত এসআই নূরুজ্জামান ভূঁইয়া বলেন, মাদক নির্মুলে পুলিশ সার্বক্ষণিক কাজ করছে। এলাকাবাসীর সহযোগিতা পেলে আরও কার্যকরভাবে কাজ করা সম্ভব হবে। পূর্ব বীরগাঁও ইউনিয়নে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে থাকবে। জনগণের সেবায় পুলিশ সব সময় পাশে রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com