শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন শান্তিগঞ্জে সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা রাষ্ট্রপতি ও আব্দুল মঈন খানের বক্তব্য প্রত্যাহারের দাবি মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর শান্তিগঞ্জে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ২২টি পূজামণ্ডপ পরিদর্শন

জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার

জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুরে বোনের বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে ক্ষুব্ধ আপন চাচাতো ভাইদের দেশীয় অস্ত্রের আঘাতে ব্যবসায়ী নাজিম উদ্দিন (৪৮) নিহতের ঘটনায় এজাহারনামীয় প্রধান  আসামি মাছুম মিয়াকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।শনিবার (২৪ অক্টোবর) গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত মাছুম মিয়া লুদরপুর (জগন্নাথপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড) গ্রামের মৃত মাসুক মিয়ার ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর (শুক্রবার) লুদরপুর লম্বাহাটি গ্রামের বাসিন্দা মৃত গিয়াস উদ্দিনের ছেলে ব্যবসায়ী নাজিম উদ্দিনের বোন মরিয়ম বেগমের বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ের আগে নাজিম নিজে সরাসরি না গিয়ে বোনদের মাধ্যমে প্রতিবেশী মৃত মাসুক মিয়ার ছেলেদের দাওয়াত পাঠান। সরাসরি দাওয়াত না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে তারা বিয়েতে অংশ নেওয়া থেকে বিরত থাকেন। এরই জেরে পরদিন সকালে অভিযুক্তরা নাজিম উদ্দিনের পরিবারের সদস্যদের বসতঘরে আটকে রেখে তালা ঝুলিয়ে দেয়। নাজিম সে সময় তার মুদি দোকানে অবস্থান করছিলেন। একপর্যায়ে মাছুম, মামুন, মঞ্জু ও মুবিনসহ ১০ থেকে ১২ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে নাজিমের ওপর হামলা চালায়। হামলার সময় মামুন সুলফি দিয়ে আঘাত করলে নাজিম মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে অভিযুক্তরা তার বুকের ওপর উঠে অমানবিক নির্যাতন ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে পালিয়ে যায়। স্থানীয় এলাকাবাসী  ও স্বজনরা তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় নিহত নাজিম উদ্দিনের পরিবারের পক্ষ থেকে ২০ অক্টোবর জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা (মামলা নং-১০, জিআর নং-১৭৯, ধারা- ১৪৩/৪৪৭/৩২৩/৩০২/১১৪/৫০৬/৩৪ পেনাল কোড) দায়ের করা হয়। মামলার পরপরই আসামিদের গ্রেফতার অভিযানে নামে পুলিশ। জগন্নাথপুর থানা পুলিশ কুলাউড়ায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় প্রধান আসামি মাছুম মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হন।জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  নুর হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এই হত্যা মামলার বাকি পলাতক আসামিদের গ্রেফতার করতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com