বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন শান্তিগঞ্জে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অফিস সহকারী জিতু মিয়ার অবসরজনিত  বিদায় সংবর্ধনা শান্তিগঞ্জে স্কুলের আঙিনায় রোপণ করা ১২টি চারা নষ্ট, থানায় প্রধান শিক্ষকের অভিযোগ শান্তিগঞ্জে বুধবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শিক্ষাবিদ মো. আব্দুর রউফের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল দক্ষতা উন্নয়নে নতুন সম্ভাবনা: মৌলভীবাজারে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে ভোকেশনাল ও টেক্সটাইল ইনস্টিটিউটে ভর্তি ত্বরান্বিত করতে আলোচনা সভা জগন্নাথপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার আসামি দুখু মিয়া সিলেটে গ্রেপ্তার শান্তিগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত 

শান্তিগঞ্জে সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

শান্তিগঞ্জে সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

শান্তিগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের শান্তিগঞ্জে মরহুম হাজী সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে জেলাব্যাপী ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ঝিলমিল অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়ান কনস্ট্রাকশন ইউকে লিমিটেডের অর্থায়নে এবং লন্ডন প্রবাসী আনা মিয়ার সার্বিক সহযোগিতায় প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ১৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিয়ে ১৫ পারা ও ১০ পারা—এই দুটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডুংরিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও ডুংরিয়া নতুন পাড়া জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা কারী মিসবাহ উদ্দিন ঠাকুরভোগী। বসিয়া খাউরী গ্রামের প্রবীণ মুরব্বি নুর আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুনামগঞ্জ জেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষকবৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে দুই গ্রুপে মোট ২০ জন বিজয়ীর মধ্যে নগদ অর্থ ও সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়।
জেলার বিভিন্ন মাদ্রাসা থেকে আগত শিক্ষক ও অভিভাবকরা জানান, প্রতি বছর হাজী সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে এ হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন স্থান থেকে পবিত্র কুরআনের হাফিজরা অংশগ্রহণ করেন। এ ধরনের আয়োজন প্রতিবছর অব্যাহত থাকলে শিক্ষার্থীদের মধ্যে কুরআন হিফজের প্রতি আগ্রহ আরও বাড়বে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com