মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

ঠিক হল বিশ্বকাপে মেসিদের জার্সি নম্বর

ঠিক হল বিশ্বকাপে মেসিদের জার্সি নম্বর

স্পোর্টস ডেস্ক ::
রাশিয়া বিশ্বকাপের জন্য আগেই ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলি। এবার সেই দলের খেলোয়াড়রা কে কত নম্বর জার্সি গায়ে মাঠে নামবেন সেটাও প্রকাশ করেছে দেশটির ফুটবল ফেডারেশন। মঙ্গলবার অফিসিয়ালভাবে দলের জার্সি নম্বর উন্মোচন করা হয়। গঞ্জালো হিগুয়েন, লিওনেল মেসি, হাভিয়ের মাশ্চেরানো ও মার্কোস রোহো ২০১৪’র ব্রাজিল ব্যবহার করা নম্বরের জার্সি পড়েই মাঠে নামবেন। আর্জেন্টিনার ঘোষিত চূড়ান্ত দলের সাতজন ২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির বিপেক্ষ মাঠে নেমেছিলেন। তারা হলে লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়াইন, মার্কোস রোহো, হাভিয়ের মাশ্চেরানো, লুকাস বিলিয়া ও অ্যাঙ্গেল ডি মারিয়া।
এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া।
বিশ্বকাপে আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের জার্সি নম্বর
গোলরক্ষক: নাহুয়েল গুজম্যান (১), উইলফ্রেডো কাবাইরো (২৩), ফ্রাঙ্কো আরমানি (১২)।
ডিফেন্ডার: গ্যাব্রিয়েল মের্কাদো (২), এডুয়ার্ডো সালভিও (১৮), নিকোলাস ওতামেন্ডি (১৭), ফ্রেদেরিকো ফাজিও (৬), মার্কোস রোহো (১৬), নিকোলাস তাগলিয়াফিকো (৩), মার্কোস আকুইনা (৮), ক্রিস্টিয়ান আনসালদি (৪)।
মিডফিল্ডার: ম্যানুয়েল লানজিনি (১৫), ম্যাক্সি মেজ (১৩), লুকাস বিলিয়া (৫), এভার বানেগা (৭), জিওভানি লো সেলসো (২০), অ্যাঙ্গেল ডি মারিয়া (১১), হাভিয়ের মাশ্চেরানো (১৪)।
ফরোয়ার্ড: লিওনেল মেসি (১০), পাওলো দিবালা (২১), সার্জিও আগুয়েরো (১৯), গঞ্জালো হিগুয়াইন (৯), ক্রিস্টিয়ান পাভোন(২২)।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com