মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

চীনে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে ১৯ জন নিহত

চীনে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে ১৯ জন নিহত

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলের একটি রাসায়নিক কারখানায় শক্তিশালী বিস্ফোরণে ১৯ জন নিহত ও অপর ১২ জন আহত হয়েছে। শুক্রবার কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। চীনে শিল্পকারখানায় এটি হচ্ছে সর্বশেষ দুর্ঘটনা। আইনের ঘাটতির কারণে দেশটিতে প্রায় এ ধরনের মর্মান্তিক ঘটনা ঘটে থাকে। খবর এএফপির।

স্থানীয় জননিরাপত্তা প্রশাসনের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বলা হয়, চীনের সিচুয়ান প্রদেশের ইবিন নগরীর শিল্প এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ বিস্ফোরণ ঘটে। কাউন্টি কর্মকর্তারা জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। তারা আরও জানান, বিস্ফোরণের কারণে সেখানে আগুন ধরে যায় এবং তা ছড়িয়ে পড়ে।

স্থানীয় নিউজ সাইটে দেয়া বিভিন্ন ছবিতে ভবনটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে এবং ধ্বংসাবশেষ চারদিকে ছড়িয়ে পড়তে দেখা যায়।
কোম্পানির মালিকের বরাত দিয়ে চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, হাংদা নামের রাসায়নিক কারখানায় এ বিস্ফোরণ ঘটে।
সাম্প্রতিক সময়ে বছরগুলোতে বিভিন্ন শিল্পকারখানায় ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় চীনকে নাড়া দিয়েছে।

২০১৫ সালে চীনের উত্তরাঞ্চলীয় বন্দরনগরী তিয়ানজিনে কন্টেইনার সংরক্ষণাগারে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণে কমপক্ষে ১৬৫ জন নিহত হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com