মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
এক লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে শান্তিগঞ্জে এসেড হবিগঞ্জের উদ্যোগে ১০ দিনব্যাপী কৃষি মেলা ২০২৬ শান্তিগঞ্জে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত  জরুরি রক্ষণাবেক্ষণে শনিবার শান্তিগঞ্জে ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

ইরাকেও হামলা চালাবে ইসরাইল’

ইরাকেও হামলা চালাবে ইসরাইল’

জগন্নাথপুর নিউজ ডেস্ক::সিরিয়ায় ইরানি স্থাপনায় বেশ কয়েকবার হামলা চালিয়েছে ইসরাইল। এবার ইরাকেও ইরানি স্থাপনায় হামলা চালানোর ঘোষণা দিয়েছে দেশটি।
সোমবার ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী অ্যাভিগডর লিবারম্যান জেরুজালেমে এক সম্মেলনে বলেন, ‘সিরিয়ায় কী ঘটছে তা নিশ্চিতভাবেই আমরা পর্যবেক্ষণ করছি। আর ইরানি হুমকির ব্যাপারে আমরা শুধু সিরীয় সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নই। সে বিষয়টিও স্পষ্ট হওয়া দরকার।’
এদিকে বার্তা সংস্থা রয়টার্সের খবরে সম্প্রতি বলা হয়েছে, ইরাকে শিয়াপন্থী বা ইরান সমর্থিত গোষ্ঠীগুলোকে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র দিচ্ছে ইরান।
ইসরাইলি মন্ত্রীকে ওই খবরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি উল্লিখিত মন্তব্য করে বলেন, ‘আমি বলতে চাই, আমরা ইরানের হুমকি মোকাবিলা করব সেটা যেখানেই হোক। ইসরাইলের এ ব্যাপারে পূর্ণ স্বাধীনতা আছে এবং সেটা আমরা কাজে লাগাব।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com