বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

দায় স্বীকার করে দুই ঘাতকের আদালতে স্বীকারোক্তি জগন্নাথপুরে লন্ডন প্রবাসী আব্দুল গফুর হত্যা

দায় স্বীকার করে দুই ঘাতকের আদালতে স্বীকারোক্তি জগন্নাথপুরে লন্ডন প্রবাসী আব্দুল গফুর হত্যা

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নিখোঁজ লন্ডন প্রবাসী আব্দুল গফুর হত্যার দায় স্বীকার করে সুনামগঞ্জের চীফ জুডিশিয়াল  আদালতে ১৬৪ ধারা  জবানবন্দি দিয়েছে দুই হত্যাকারী।
মঙ্গলবার বিকেলে আদালতে জৈন্তাপুর সাইট্রাস গবেষনা কেন্দ্রের অফিস সহায়ক আবুল কালাম আজাদ ও জৈন্তাপুরের বাসিন্দা জুনাব আলী হত্যার সাথে জড়িত থাকার দায় স্বীকার করে  বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা  জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার
হাবিবুর রহমান।

মামলার তদন্তকারী কর্মকর্তা হাবিবুর রহমান মঙ্গলবার সন্ধ্যায় জগন্নাথপুর নিউজ ডটকমকে বলেন, আদালতে দুই হত্যাকারী হত্যার সাথে জড়িত থাকার দায় স্বীকার করে বলেন ১০ লাখ টাকা আত্মসাতের লোভে লন্ডন প্রবাসী আব্দুল গফুর কে গলাটিপে হত্যা করে। পরে আদালত তাদেরকে জেল হাজতে পাঠায়। পুলিশ আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন।

উল্লেখ্য জগন্নাথপুর পৌর এলাকার জগন্নাথপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আব্দুল গফুর কে হত্যা করে লাশ গুম করার অভিযোগে ১৮ মাস পর সিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে তিন জন কে গ্রেফতার করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com