শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন শান্তিগঞ্জে সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা রাষ্ট্রপতি ও আব্দুল মঈন খানের বক্তব্য প্রত্যাহারের দাবি মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর শান্তিগঞ্জে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ২২টি পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে তরুণদের নিয়ে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান শান্তিগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন

সভাস্থলে গুলি; জগন্নাথপুরে আওয়ামীলীগ প্রার্থীর নির্বাচনী সভা পন্ড

সভাস্থলে গুলি; জগন্নাথপুরে আওয়ামীলীগ প্রার্থীর নির্বাচনী সভা পন্ড

স্টাফ রিপোর্টার:: আওয়ামীলীগের আভ্যন্তরিন কোন্দলে সুনামগঞ্জ -৩ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী এম এ মান্নান এর নির্বাচনী সভা পন্ড হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গঁলবার রাত ৮টায় উপজেলার সৈয়দপুর বাজারে নির্বাচনী সভা শুরুর প্রাক্কালে সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য আজিজুস সামাদ ডন গ্রুপের আওয়ামীলীগ নেতা সৈয়দ ছাবির আহমদ ও এমএ মান্নান সমর্থিত আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ আবুল হাসানের মধ্যে মঞ্চে বসা নিয়ে বাক্ বিতন্ডা শুরু হয়। এসময় সভাস্থলের পেছনে পাচঁ রাউন্ড গুলির শব্দ শুনা গেলে আতংক ছড়িয়ে পড়ে। সাথে সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এম এ মান্নান কে নিরাপদে সরিয়ে নিয়ে আসেন।

প্রত্যক্ষদর্শীরা আরো জানান, সভার শুরুর মুহূর্তে আওয়ামী লীগের প্রার্থী এম এ মান্নান এর সাথে দলীয় নেতাকর্মীরা উপস্থিত হলে উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি সৈয়দ ছাবির মিয়া সভাস্থলে উপস্তিত হলে অতিথির আসনে বসা নিয়ে পেছনে দুই ছাত্র লীগ নেতার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সৈয়দ সাবির মিয়া ও আবুল হাসানের মধ্যে তুমুল বাক্ বিতন্ডা শুরু হয়। মুহূর্তেই গুলির শব্দে সভা পন্ড হয়ে যায়।

জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে তিনি জানান গুলির কোন ঘটনা ঘটেনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com