মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
এক লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে শান্তিগঞ্জে এসেড হবিগঞ্জের উদ্যোগে ১০ দিনব্যাপী কৃষি মেলা ২০২৬ শান্তিগঞ্জে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত  জরুরি রক্ষণাবেক্ষণে শনিবার শান্তিগঞ্জে ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর রাতভর অভিযান, ১০ ফিলিস্তিনি আটক

পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর রাতভর অভিযান, ১০ ফিলিস্তিনি আটক

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
ফিলিস্তিনের পশ্চিম তীর এলাকার বিভিন্ন বসতবাড়িতে রোববার অভিযান চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী।
রাতভর চালানো এ ধরপাকড়ে ইসরাইলি সেনাবাহিনী ১০ ফিলিস্তিনিকে আটকের কথা স্বীকার করেছে। খবর আনাদলুর।
সোমবার এক বিবৃতিতে ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহ এসব ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। আটকের পর তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তবে আটককৃতরা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি ইসরাইল কর্তৃপক্ষ।
তল্লাশির নামে ইসরাইলি বাহিনী প্রায়শই পশ্চিম তীর এবং জেরুজালেমে গ্রেফতার অভিযান পরিচালনা করে।
ফিলিস্তিন সরকারের পরিসংখ্যান অনুসারে, ইসরাইলি বাহিনীর হাতে আটক ৫৭০০ ফিলিস্তিনি অমানবিক জীবনযাপন করছে। যার মধ্যে ৪৮ জন নারী এবং ২৩০ জন শিশু।
ফিলিস্তিনি প্রিজনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, ২০১৫ সাল থেকে এ পর্যন্ত ৬ হাজার ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরাইল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com