শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্যে বাংলদেশী কমিউনিটিতে বাংলাদেশের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও সংঘাতের কোনো স্থান নেই নবনির্মিত জগন্নাথপুর থানা ভবনের উদ্ধোধন কালে কয়ছর আহমেদ এমপি; অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনতে হবে শান্তিগঞ্জে ৩৫ টাকা কেজি দরে আমন ধান কিনবে সরকার শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের অবস্থান কর্মসূচি জগন্নাথপুরের সমদল ও ইটাখোলা সহ ২৫৬ সেতু একনেকে অনুমোদন। টুঙ্গিপাড়ায় থানা ও এমপি’র বাড়িতে আগুন জগন্নাথপুরে যুবদল নেতা আলী হোসেনের দাফন সম্পন্ন জগন্নাথপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ শান্তিগঞ্জে পশ্চিম বীরগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শিহাব খাঁন জগন্নাথপুরে ‘ইসলামী আন্দোলন কি ও কেন’ গ্রন্থের মোড়ক উন্মোচন

সৌদি আরবের বিমানবন্দরে ড্রোন হামলা

সৌদি আরবের বিমানবন্দরে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক :: সৌদি আরবের কিং খালেদ বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বৃহস্পতিবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের এ বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়।

হুতি আন্দোলনের মুখপাত্র ইয়াহয়া সারির বরাতে আল-মাসিরাহ টেলিভিশন জানায়, ইয়েমেনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কাসেফ-২ ড্রোন দিয়ে বৃহস্পতিবার কিং খালিদ বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। এ হামলায় একাধিক ড্রোন অংশ নিয়েছে বলে জানিয়েছেন ইয়াহয়া সারি।

এর আগে গত মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ড্রোনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ধ্বংস করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। মঙ্গলবার রাজধানীর দক্ষিণ-পূর্বে অবস্থিত ধামার গভর্নমেন্টে মার্কিন যুক্তরাষ্ট্রের ওই ড্রোনটি ধ্বংস করা হয়।

হুতির ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন তৈরি এমকিউ-৯ ড্রোন ধ্বংসের কথা স্বীকারও করেছে যুক্তরাষ্ট্র।

ইরানি মদদপুষ্ট হুতি বিদ্রোহীরা ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর দেশটির সৌদি সমর্থিত প্রেসিডেন্ট আব্দে রাব্বি মানসুর হাদিকে ক্ষমতাচ্যুত করে। পরে আব্দে রাব্বি মানসুর দেশ ছেড়ে পালিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে চলে যান।

এরপর ইয়েমেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে সৌদি সামরিক জোট। জাতিসংঘ জানায়, গত চার বছর ধরে চলা এ যুদ্ধে অন্তত ছয় হাজার ৮০০ বেসামরিক লোক নিহত ও সাড়ে ১০ হাজারেরও বেশি আহত হয়েছেন।

সম্প্রতি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের মিত্র পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর উত্তেজনা বৃদ্ধির মধ্যে সৌদি শহরগুলোতে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে ইরানের মিত্র হুতিরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com