রবিবার, ১৪ Jun ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

আগুন নিয়ে খেলবেন না, ব্রিটেনকে রাশিয়ার হুঁশিয়ারি

আগুন নিয়ে খেলবেন না, ব্রিটেনকে রাশিয়ার হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক :: পক্ষত্যাগী সাবেক রুশ গুপ্তচর হত্যাচেষ্টার ‘গল্প সাজিয়ে’ যুক্তরাজ্য আগুন নিয়ে খেলছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রদূত ভাসেলি নেবেনজিয়া এই হুঁশিয়ারি দেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।

ভাসেলি বলেন, ‘ভিত্তিহীন’ অভিযোগ তুলে রাশিয়ার বদনাম করাই ব্রিটেনের উদ্দেশ্য।

এদিকে যুক্তরাজ্য বলছে, এই হামলার পেছনে রাশিয়ার হাত রয়েছে। তবে এখন তারা এই দায় অস্বীকার করছে।

সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়াপক্ষত্যাগী সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়াকে যুক্তরাজ্যের সলসবেরির উইল্টশায়ারে বিষাক্ত নার্ভ এজেন্ট দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় রাশিয়াকে দায়ী করে আসছে ব্রিটেন।

তবে রাশিয়া বরাবরই সে অভিযোগ অস্বীকার করে আসছে। এ নিয়ে পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কারের ঘটনাও ঘটেছে।

গত ৪ মার্চ ইংল্যান্ডের সলসবেরিতে নার্ভ এজেন্টের প্রভাবে অসুস্থ হয়ে পড়েন সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে। এখন তারা হাসপাতালে চিকিৎসাধীন।

ইউলিয়ার অবস্থা এখন স্থিতিশীল হলেও ৬৬ বছর বয়সী সের্গেইয়ের অবস্থা গুরুতর।

উল্লেখ্য, রাশিয়ার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে যুক্তরাজ্যের পক্ষে কাজ করা ও স্পর্শকাতর রাষ্ট্রীয় তথ্য পাচার করার অপরাধে ২০০৬ সালে রাশিয়ার আদালতে সের্গেই স্ক্রিপালকে দণ্ডিত করা হয়। এরপর যুক্তরাজ্য-রাশিয়ার মধ্যে গুপ্তচর বিনিময় সমঝোতার আওতায় ২০১০ সালে তাকে তুলে দেওয়া হয় যুক্তরাজ্যের হাতে। সেই থেকে গত ৮টি বছর যুক্তরাজ্যে বসবাস করে আসছিলেন স্ক্রিপাল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com