মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
এক লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে শান্তিগঞ্জে এসেড হবিগঞ্জের উদ্যোগে ১০ দিনব্যাপী কৃষি মেলা ২০২৬ শান্তিগঞ্জে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত  জরুরি রক্ষণাবেক্ষণে শনিবার শান্তিগঞ্জে ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

পাকিস্তানি হামলা মোকাবিলায় ইসরাইলী ‘ট্যাংক কিলার’ কিনছে ভারত

পাকিস্তানি হামলা মোকাবিলায় ইসরাইলী ‘ট্যাংক কিলার’ কিনছে ভারত

আন্তর্জাতিক নিউজ ডেস্ক ::ভারত সরকার কাশ্মীরের স্বায়ত্ত্বশাসন কেড়ে নেয়ার পর থেকে পাকিস্তানের সঙ্গে তাদের উত্তেজনা বেড়েই চলেছে। দুই পক্ষের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষও হয়েছে। চলতি বছরের শুরুর দিকে ভারতে পাকিস্তান-ভিত্তিক জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের হামলার পর থেকেই দুই দেশের মধ্যে যুদ্ধময় পরিস্থিতি বিরাজ করছে। উভয় দেশের রাষ্ট্রপ্রধান জনসম্মুখে যুদ্ধের আশঙ্কা প্রকাশ করেছেন। এর মধ্যে পাকিস্তানের দিক থেকে শত্রুদের ট্যাংক মোকাবিলায় ইসরাইল থেকে নতুন অস্ত্র কিনছে ভারত। ইতোমধ্যে সীমিত সংখ্যক ইসরায়েলি ‘স্পাইক অ্যান্টি-ট্যাংক গাইডেড মিসাইল’ ( এটিজিএম) হাতে পেয়েছে ভারতের সেনাবাহিনী। যতদিন না ভারত নিজ সক্ষমতায় মানবচালিত ট্যাংক বিরোধী অস্ত্র তৈরি করতে পারবে ততদিন পর্যন্ত ইসরাইলি অস্ত্রই ব্যবহার করবে ভারতীয় সেনাবাহিনী। সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে দ্য টাইমস অব ইন্ডিয়া।
খবরে বলা হয়, ইসরাইলী ট্যাংক কিলারের প্রথম দফা ইতোমধ্যে ভারতে এসে পৌঁছেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com