মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
এক লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে শান্তিগঞ্জে এসেড হবিগঞ্জের উদ্যোগে ১০ দিনব্যাপী কৃষি মেলা ২০২৬ শান্তিগঞ্জে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত  জরুরি রক্ষণাবেক্ষণে শনিবার শান্তিগঞ্জে ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

ইরাকে বিক্ষোভকারীদের ওপর গুলি, নিহত ৪০

ইরাকে বিক্ষোভকারীদের ওপর গুলি, নিহত ৪০

আন্তর্জাতিক নিউজ ডেস্ক :: নতুন করে সরকার বিরোধী বিক্ষোভে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন ইরাকে। শুক্রবার রাজধানী বাগদাদ ও বিভিন্ন শহরে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দেশটির মানবাধিকার বিষয়ক কমিশন ও নজরদারিকারীদের উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। সরকারি পর্যায়ে দুর্নীতি, ব্যাপক বেকারত্ব ও সরকারি সেবাদানে ব্যর্থতার বিরুদ্ধে কয়েক সপ্তাহ আগে এই বিক্ষোভ শুরু হয়। তিন সপ্তাহ পরে আবার সেই বিক্ষোভ চাঙ্গা হয়ে উঠেছে। এ নিয়ে নিরাপত্তা রক্ষাকারীদের দমনপীড়নে নিহতের সংখ্যা ১৫০ ছাড়িয়ে গেছে।
ইরাকি অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, রাজধানী বাগদাদ ও দক্ষিণের প্রদেশ বসরা, মাইসান, ধি কার এবং মুথানায় বিক্ষোভকারীদের ওপর রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। এতে এসব শহরে কমপক্ষে ৩০ জন নিহত হওয়ার তথ্য রেকর্ড করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com