বুধবার, ১৭ Jun ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালতের টের পেয়ে পেঁয়াজ ১৭০ থেকে নেমে এলো ১২০ টাকা কেজি : ১৫ হাজার টাকা জরিমানা ও একটি রেষ্টুরেন্ট সিলগালা

জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালতের টের পেয়ে পেঁয়াজ ১৭০ থেকে নেমে এলো ১২০ টাকা কেজি : ১৫ হাজার টাকা জরিমানা ও একটি রেষ্টুরেন্ট সিলগালা

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলা সদরের জগন্নাথপুর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানের সঙ্গে সঙ্গে প্রতিকেজি পেঁয়াজের দাম ১৭০ থেকে ১২০ টাকায় নেমে আসে। মঙ্গলবার সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট
মাহফুজুল আলম মাসুমের নেতৃত্বে জগন্নাথপুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। অভিযানের খবর মুর্হুতের মধ্যে বাজারে ছড়িয়ে পড়লে সঙ্গে সঙ্গে পেঁয়াজের দর ১৭০ থেকে ১২০ টাকা দরে নেমে আসে। অভিযানকালে মূল্য তালিকা না থাকায় হাবিব টেড্রাসকে ৫ হাজার টাকা এবং রিয়ান ভেরাইটিজ ষ্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য রাখায় পাঁচতারা নামে একটি রেস্তুোরাঁ সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত।
এদিকে সদর বাজারে ফজলু মিয়া নামে এক ক্রেতা জানান, বাজারে ভ্রাম্যমান আদালত আসার আগ পযন্ত পেঁয়াজের প্রতিকেজি ১৭০ টাকা দামে বিক্রি হচ্ছিল। অভিযানের সঙ্গে সঙ্গে ১২০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে।
এধরনের অভিযান থাকলে আমরা সাধারণ মানুষ উপকৃত হবো।
ব্যবসায়ী সুধন্য পাল জানান, পেঁয়াজ দম ধীরে ধীরে কমে আসছে। গতকাল ১২০ টাকা দরে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে।
ভ্রাম্যমান আদালতের বিচারক জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম জানান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির সরবরাহ স্বাভাবিক আছে। গুজবে কান না দেয়ার জন্য তিনি সবার প্রতি আহবান জানান।
বাজার স্থিতিশীল রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, পেঁয়াজের রেশ কাটতে না কাটতে গত বৃহস্পতিবার রাতে হঠাৎ করে লবনের দাম বৃদ্ধি পেয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। মুর্হুতের মধ্যে দোকানগুলোতে ক্রেতাদের ভির বাড়তে থাকে। কেউ কেউ ১০ থেকে ২০ কেজি লবন ক্রয় করেন। তবে বাজারে লবনের দাম বাড়ার কোন প্রমান পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com