শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন শান্তিগঞ্জে সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা রাষ্ট্রপতি ও আব্দুল মঈন খানের বক্তব্য প্রত্যাহারের দাবি মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর শান্তিগঞ্জে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ২২টি পূজামণ্ডপ পরিদর্শন

জগন্নাথপুরে হালিমা খাতুন মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

জগন্নাথপুরে হালিমা খাতুন মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলার সৈয়দপুরে হালিমা খাতুন এডুকশেন ট্রাস্ট ১৫ তম মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়ছে। মঙ্গলবার সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া সিনিয়ির মাদ্রাসা কেন্দ্রে ৮ম শ্রেণি সমমানের মাধ্যমিক স্কুল, আলীয়া মাদ্রাসা ও কওমী মাদ্রাসার ২শ ১৪জন ছাত্র ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রে উপস্থতি ছিলেন হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের সদস্য হলিয়ারপাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মঈনুল ইসলাম পারভেজ, কেন্দ্র সচিব সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ রেজওয়ান আহমদ, ট্রাস্টর সদস্য পাটলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির উদ্দিন আহমদ, ইসহাকপুর লুদরপুর ও এনায়েতনগর মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু নসর ইমাদ উদ্দিন, জগন্নাথপুর প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু, সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া সিনিয়র মাদ্রাসার গর্ভনিং বডির সহ-সভাপতি সৈয়দ লাল মিয়া, শিক্ষানুরাগী সদস্য সৈয়দ হাবিবুর রহমান, সদস্য সৈয়দ মনোয়ার আলী, আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সৈয়দ হুসবান নূর, শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফজলেহ আহমদ, বিশিষ্টি কবি ও গীতিকার সৈয়ত দুলাল, ইকড়ছই আলীম মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা ওয়াছেহ আহমদ, হলিয়ারপাড়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা সাইফুল ইসলাম, শাহারপাড়া শাহ কামাল মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আইয়ুব আলী কামালী, হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা ফয়েজ আহমদ, সৈয়দপুর আইডয়িাল গার্লস হাই স্কুলের শিক্ষক সাংবাদিক ওবায়দুল হক, সৈয়দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শহীদুন্নেছা, দাওরাই দারুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা লোকমান আহমদ, চরা জামেয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল মান্নান। উল্লখ্যে, ২০০৫সালে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে সৈয়দপুর ইশানকোনা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী হুমায়ুন কবির ফুজেল র্কতৃক তার মায়ের নামে প্রতিষ্টিত হালিমা খাতুন এডুকশেন ট্রাস্ট গঠন করে উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি, নগদ র্অথ ও সনদ বিতরন করে আসছেন।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com