রবিবার, ১৪ Jun ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

ভারতকে ছিন্নভিন্ন করবে নাগরিকত্ব সংশোধনী আইন: সোনিয়া গান্ধী

ভারতকে ছিন্নভিন্ন করবে নাগরিকত্ব সংশোধনী আইন: সোনিয়া গান্ধী

ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন দেশটিকে ছিন্নভিন্ন করবে বলে মন্তব্য করেছেন প্রধান বিরোধী দল কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী।

দিল্লির রামলীলা ময়দানে শনিবার আয়োজিত ‘ভারত বাঁচাও’ সমাবেশে এ মন্তব্য করেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।

এ সময় বিজেপি সরকারের সমালোচনা করে সোনিয়া বলেন, এ আইন ভারতের হৃদয় ছিন্নভিন্ন করবে। এতে মোদি-অমিত শাহর কিছু যায় আসে না। আমাদের দেশ ও সমাজে মাঝে মাঝে এমন কিছু সময় আসে, যেখানে কোনো না কোনো দিকে আমাদের সিদ্ধান্ত নিতে হয়।

এ সময় ভারতকে বাঁচাতে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলনে নামার আহ্বান জানান সোনিয়া।

সোনিয়া গান্ধী ছাড়াও একই মঞ্চে উপস্থিত ছিলেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী ও সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।

রাহুল গান্ধী নাগরিকত্ব আইনের সমালোচনা করে বলেছেন, এ আইনের মধ্যদিয়ে মোদি উত্তর-পূর্ব ভারতে আগুন জ্বালিয়ে দিয়েছেন। পুরো বিশ্ব আমাদের দেখে বলছে, ভারতে এসব কী ঘটছে।

প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, দেশের চলমান অবিচারের বিরুদ্ধে যারা লড়াই করবে না, তারা ভীতু। ভারত অহিংসা ও ভ্রাতৃত্বের দেশ।

এদিকে বিতর্কিত নাগরিকত্ব আইন বাস্তবায়নে প্রথম রাজ্য হবে পশ্চিমবঙ্গ, এমনটা দাবি করেছেন পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

যদিও মমতা বন্দোপাধ্যায় তাঁর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেছেন, ‘কোনোভাবেই কেন্দ্রীয় সরকারের এই আইন পশ্চিমবঙ্গ রাজ্যে কার্যকর হতে দেব না।

মমতা বলেন, নিশ্চিন্তে থাকুন, বাংলায় নাগরিকত্ব সংশোধনী আইন হচ্ছে না। আসুন আমরা সবাই মিলে নাগরিকত্ব সংশোধনী আইন ও নাগরিকপঞ্জির (এনআরসি) বিরুদ্ধে জনমত তৈরি করি। কারও সঙ্গে কারও ভেদাভেদ নয়।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com