রবিবার, ১৪ Jun ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

সন্ত্রাসীদের মদত দেয়ায় সন্ত্রাসেই ধ্বংস হবে পশ্চিমরা: এরদোগান

সন্ত্রাসীদের মদত দেয়ায় সন্ত্রাসেই ধ্বংস হবে পশ্চিমরা: এরদোগান

জগন্নাথপুর নিউজ ডেস্ক:

সন্ত্রাসীদের মদত দেয়ায় সন্ত্রাসেই ধ্বংস হবে পশ্চিমরা: এরদোগান
মধ্যপ্রাচ্যে সন্ত্রাসীদের সমর্থন করার জন্য ফ্রান্স সরকারের কঠোর সমালোচনা করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন, সন্ত্রাসের মদদ দেয়া সন্ত্রাসেই পশ্চিমারা ধ্বংস হবে।
শনিবার জার্মানিতে গাড়ির হামলার বিষয়ে সতর্ক করে দিয়ে তিনি বলেন, ফ্রান্সেও একই ঘটনা ঘটবে। দক্ষিণাঞ্চলীয় দীনজিলি প্রদেশ সফরে সমর্থকদের উদ্দেশ্য দেয়া বক্তব্যে এরদোগান এসব কথা বলেন।
ফরাসি প্রেসিডেন্টকে উদ্দেশে এরদোগান বলেন, ‘আপনি জার্মানিতে কী ঘটছে তা নিশ্চয় দেখতে পাচ্ছেন। একই ঘটনা ফ্রান্সেও ঘটবে। পশ্চিমারা সন্ত্রাস থেকে নিজেদের মুক্ত করতে সক্ষম হবে না। সন্ত্রাসীদের লালন-পালন করার কারণে পশ্চিমরা সন্ত্রাসেই নিঃশেষ হবে।’
জার্মানির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর মুনস্টারে পথচারীদের ওপর একটি গাড়ি তুলে দেয়ার পর এ পর্যন্ত অন্তত দুইজন নিহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আহত হয়েছে আরো অন্তত ২০ জন। হামলাকারীর মানসিক সমস্যা ছিল এবং এটি ইসলামী আক্রমণের কোনো ইঙ্গিত নয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে। সাম্প্রতিক সময়ে আঙ্কারা এবং প্যারিসের মধ্যেকার সম্পর্কে ফাটল ধরেছে। সিরিয়ার উত্তরে আফরিনে কুর্দি বাহিনীর বিরুদ্ধে তুরস্কের সামরিক অভিযানে ফরাসি বিরোধিতা এরদোগান সরকারকে ক্ষুব্ধ করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com