বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে পৃথক সংঘর্ষে  আহত ২০

জগন্নাথপুরে পৃথক সংঘর্ষে  আহত ২০

স্টাফ রিপোর্টার   : সুনামগঞ্জের জগন্নাথপুরে একদিনেই পৃথক তিনটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ২০ জন। এরমধ্যে দুই জনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

শনিবার (৩০ মে) সকালে জগন্নাথপুরে পৃথক তিনটি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে সংঘর্ষে আহত ব্যক্তিদের সুত্রে জানা যায়, উপজলার আশারকান্দি ইউনিয়নের পাটকুড়া পূর্ব বুরাইয়া গ্রামের শাহারউদ্দিন ও রুকন উদ্দিনের মধ্যে জায়গা জমি নিয়ে পূর্ব বিরোধে চলছিল। এরই জের ধরে আজ সকাল ১০টার দিকে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৮ জন আহত হন। আহতদের কে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে একই ইউনিয়নের কালনীর চর গ্রামে সকালে বদরুল মিয়া ও শিপন মিয়ার পক্ষের মধ্যে বাঁশ বেচাকেনা নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পযার্য়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হন। এতে ৫ জন আহত হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
অপর সংঘর্ষের ঘটনাটি ঘটেছে উপজেলার পাটলী ইউনিয়নের সাচায়ানী গ্রামে। প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে ওই গ্রামে আব্দুল আলিম ও ওয়াকিব আলীর পক্ষের লোকজনের মধ্যে সকাল ৯টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৭ জন আহত হন। এরমধ্যে জালাল উদ্দিন (৩৪) ও কামাল উদ্দিন (৩৫) কে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুদন ধর বলেন, করোনা মহামারী কালে একদিনেই তিনটি সংঘর্ষের ঘটনায় আমরা উদ্বিগ্ন। গুরুতর আহত জালাল উদ্দিন ও কামাল উদ্দিনকেj সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। অপরাপর আহতরা আমাদের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জগন্নাথপুর থানার উপ পরিদর্শক ) রাজিব আহমদ বলেন, খবর পেয়ে আহতদের কে হাসপাতালে দেখে খোঁজ খবর নিচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com