শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্যে বাংলদেশী কমিউনিটিতে বাংলাদেশের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও সংঘাতের কোনো স্থান নেই নবনির্মিত জগন্নাথপুর থানা ভবনের উদ্ধোধন কালে কয়ছর আহমেদ এমপি; অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনতে হবে শান্তিগঞ্জে ৩৫ টাকা কেজি দরে আমন ধান কিনবে সরকার শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের অবস্থান কর্মসূচি জগন্নাথপুরের সমদল ও ইটাখোলা সহ ২৫৬ সেতু একনেকে অনুমোদন। টুঙ্গিপাড়ায় থানা ও এমপি’র বাড়িতে আগুন জগন্নাথপুরে যুবদল নেতা আলী হোসেনের দাফন সম্পন্ন জগন্নাথপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ শান্তিগঞ্জে পশ্চিম বীরগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শিহাব খাঁন জগন্নাথপুরে ‘ইসলামী আন্দোলন কি ও কেন’ গ্রন্থের মোড়ক উন্মোচন

ট্রাম্পের হুমকির পর ১১ যুদ্ধজাহাজ পাঠিয়েছে রাশিয়া

ট্রাম্পের হুমকির পর ১১ যুদ্ধজাহাজ পাঠিয়েছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক :: সিরিয়ায় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সম্ভাব্য হামলা মোকাবেলায় ভূমধ্যসাগরে ১১টি যুদ্ধজাহাজ পঠিয়েছে রাশিয়া। বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘স্মার্ট ক্ষেপণাস্ত্র আসছে, রাশিয়া প্রস্তুত হও’ শীর্ষক হুমকি দেয়ার পর ভূমধ্যসাগরে সিরিয়ার তারতাস বন্দরে মোতায়েন থাকা রাশিয়ার নৌবহর থেকে এ ১১টি যুদ্ধজাহাজ ইতিমধ্যে বন্দর ছেড়েছে। খবর ফক্সনিউজ ও স্পুটনিকনিউজের।

খবরে বলা হয়েছে, ইসরাইলের স্যাটেলাইট অপারেটর প্রতিষ্ঠান আইএসআই এর কাছে রাশিয়ার যুদ্ধজাহাজ মোতায়েনের ছবি ধরা পড়েছে। সংস্থাটি এ সম্পর্কিত কিছু ছবি প্রকাশ করেছে।

তবে প্রকাশিত এ তথ্য নিয়ে রাশিয়ার পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়। ফলে ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ মোতায়েনের বিষয়টি নিয়ে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

এদিকে রাশিয়ার সংবাদমাধ্যম মস্কোটাইমস যুদ্ধজাহাজ মোতায়েনকে নৌবাহিনীর সামরিক মহড়া হিসেবে উল্লেখ করেছে। তবে মস্কোটাইমসের খবরে রাশিয়া কর্তৃপক্ষের কোনো উদ্ধৃতি দিয়ে এটিকে সামরিক মহড়া হিসেবে নিশ্চিত করা হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com