মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
এক লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে শান্তিগঞ্জে এসেড হবিগঞ্জের উদ্যোগে ১০ দিনব্যাপী কৃষি মেলা ২০২৬ শান্তিগঞ্জে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত  জরুরি রক্ষণাবেক্ষণে শনিবার শান্তিগঞ্জে ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

বাবরি মসজিদের জায়গার মন্দির, কড়া প্রতিবাদ ওয়াইসির

বাবরি মসজিদের জায়গার মন্দির, কড়া প্রতিবাদ ওয়াইসির

জগন্নাথপুর নিউজ ডেস্কঃ   অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (এআইএমপিএলবি)।

তুরস্কের আয়া সোফিয়া মসজিদের উদাহরণ টেনে ল বোর্ড বলছে, বাবরি মসজিদ ছিল, মসজিদই থাকবে। একই সুরে কথা বলেছেন, অল ইন্ডিয়া মসলিস ই ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) নেতা ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি।

বুধবার এআইএমপিএলবি নিজেদের টুইটার হ্যান্ডেলে লিখেছে- ‘‘#বাবরি মসজিদ ছিল এবং সর্বদা মসজিদই থাকবে। #আয়া সোফিয়া আমাদের কাছে একটা বড় উদাহরণ। অন্যায়ভাবে পীড়ন, লজ্জাজনকভাবে ও সংখ্যাগুরুকে তোষণের জন্য বিচারের মাধ্যমে জমি করায়ত্ত করা হলেও তার অবস্থার পরিবর্তন হয় না। মন ভেঙে যাওয়ার মতো কিছু হয়নি। পরিস্থিতি সর্বদা একরকম থাকে না। #এটাই রাজনীতি।

সম্প্রতি তুরস্কের মিউজিয়াম আয়া সোফিয়াকে মসজিদ হিসেবে রূপান্তর করে তুরস্কের এরদোগান সরকার। সেই উদাহরণই এ দিন তুলে ধরেছে এআইএমপিএলবি।

একই কথা বলছেন এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়াইসিও। টুইটে তিনি লিখেছেন- ‘‘#বাবরি মসজিদ ছিল, আছে এবং থাকবেও ইনশাআল্লাহ। #বাবরিজিন্দাহ্যায়।’’

এদিন ভারতের অযোধ্যায় প্রায় ৫০০ বছরের পুরনো বাবরি মসজিদের জায়গায় রামমন্দির নির্মাণের কাজ উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা সংক্রমণের মধ্যেই রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনে ২৯ বছর পর উত্তরপ্রদেশের অযোধ্যায় গেছেন মোদি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com