বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১২ ঘণ্টার প্যারোলে মুক্ত হয়ে স্বামীকে শেষ বিদায়ে দীপু মনি রাষ্ট্রপতি পদে ৩৫ বছর পর ভোট আজ গণশুনানি শেষে জগন্নাথপুরে ইউএনও কার্যালয়ের সামনে সংঘর্ষ, আহত ৪ শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান

জগন্নাথপুরে পুলিশের উপর হামলা: আটক ৪

জগন্নাথপুরে পুলিশের উপর হামলা: আটক ৪

স্টাফ রিপোর্টার :  সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে ডাকাতি মামলার এক আসামিকে ছিনিয়ে নিয়েছে তার আত্মীয় স্বজনরা । এঘটনায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। তাদের কে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার রাতে এ ঘটনাটি ঘটেছে।  সোমবার রাত পর্যন্ত পুলিশ পালিয়ে যাওয়া আসামিকে ধরতে পারেনি। সোমবার এ ঘটনায় ৪ জনকে আটক করলেও তাদের নাম ঠিকানা জানাতে অপারগতা প্রকাশ করে।
জানাাযায় , জগন্নাথপুর থানার এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে তিন পুলিশ সদস্য রোববার রাতে উপজেলার আশারকান্দি ইউনিয়নের ঐয়ারকোণা গ্রামের মৃত মিছকন্দর আলীর ছেলে ডাকাতি মামলার ওয়ারেন্টেভুক্ত আসামি আব্দুস শহিদ (৪২)কে অভিযান চালিয়ে আটক করে নিয়ে আসার সময় স্থানীয় শান্তিগন্জ বাজারে আসামির স্বজনরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরিহিত আসামি আব্দুস শহিদকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায়  তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন জগন্নাথপুর থানার সাবইন্সপেক্টর শহিদুল ইসলাম, এএসআই শফিকুল ও কনস্টেবল নিয়ামুল ইসলাম । তাদেরকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার এসআই রাজিব আহমদ জানান, ডাকাতি মামলাসহ একাধিক মামলার আসামি আব্দুস শহিদকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় পুলিশের ওপর অর্তকিতভাবে হামলা চালিয়ে পুলিশকে মারধর করে আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে আসামির আত্মীয়স্বজনরা। এঘটনায় আমাদের চার পুলিশ সদস্য আহত হন। পলাতক আসামিকে গ্রেপ্তার করা যায়নি । তবে এঘটনায় ৪জনকে সোমবার আটক করা হয়।

জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, পালিয়ে যাওয়া আসামিসহ হামলকারীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com