সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জরুরি ভিত্তিতে রাস্তা সংস্কারের দাবিতে জগন্নাথপুরে লংমার্চ ও মানববন্ধন সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ জগন্নাথপুরে দুই বছরের মধ্যে দৃশ্যমান উন্নয়ন দেখতে পাবেন- কয়ছর আহমদ এমপি ভূমধ্যসাগর থেকে উদ্ধার জগন্নাথপুরের ৪জনসহ ২৯ বাংলাদেশির পরিচয় মিলেছে জগন্নাথপুরে দু’জন গুলিবিদ্ধ : এলাকায় উত্তেজন। জগন্নাথপুরে দু’জন গুলিবিদ্ধ : এলাকায় উত্তেজন। রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল মন্ত্রিসভায় ডাক পেলেন মঈন খান, দায়িত্ব পেতে পারেন যে মন্ত্রণালয়ের শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি নির্বাচিত

তবুও বাড়ি ফেরা

তবুও বাড়ি ফেরা

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: করোনা সংক্রমণরোধে দূরপাল্লার বাস, ট্রেন, লঞ্চ চলাচল বন্ধ। তারপরেও বিকল্প উপায়ে নাড়ির টানে ছুটছে মানুষ। বৃষ্টি-মহামারিকে উপেক্ষা করেই যেন বাড়ি ফেরার যুদ্ধে নেমেছেন রাজধানী থেকে সাধারণ মানুষ। সাত সকাল থেকে শুরু করে দিন শেষ করে সন্ধ্যায়ও পথে-ঘাটে জনস্রোত। কেউ পায়ে হেঁটে, কেউবা রিকশায়, মোটরসাইকেল, ভ্যান, পিকাপে করে ঘাটে পৌঁছানোর চেষ্টা করছেন। পথে পথে চেকপোস্ট, ব্যারিকেড দিয়েও ঠেকানো যাচ্ছে না তাদের। ঘাটে ফেরি ভিড়লেই ওঠার জন্য হুমড়ি খেয়ে পড়ছেন নানা বয়সীরা। শুধু নদীর ঘাট নয় ঈদযাত্রায় মহাসড়কগুলোতেও মানুষের ভিড়। ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-মাওয়া, ঢাকা-সিলেট, ঢাকা-ময়মনসিংহ, ঢাকা- আরিচা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দূরপাল্লার বাস বাদে ছুটছে সব ধরনের যান। যেগুলোতে গাদাগাদি করে চলছে শুধু মানুষ আর মানুষ। কোনো বাধাই যেন তাদের বাড়ি ফেরা ঠেকাতে পারেনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com