সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
এক লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে শান্তিগঞ্জে এসেড হবিগঞ্জের উদ্যোগে ১০ দিনব্যাপী কৃষি মেলা ২০২৬ শান্তিগঞ্জে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত  জরুরি রক্ষণাবেক্ষণে শনিবার শান্তিগঞ্জে ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

ঈদ নামাজের আগে ফিতরা আদায় করা অত্যাবশ্যক

ঈদ নামাজের আগে ফিতরা আদায় করা অত্যাবশ্যক

আজ উনত্রিশ রমজান। এবারের করোনাভাইরাসকালীন ঈদে আনন্দ, কোলাকুলি হবে না। করোনা-পূর্ব সময়ে একে অপরকে বুকে জড়িয়ে দোয়া পাঠ করতাম, ‘আল্লাহুম্মা যিদ মুহাব্বতি লিল লাহি ওয়া রাসুলিহি।’ অর্থাৎ ‘হে আল্লাহ্‌ আমাদের মধ্যে আল্লাহ্‌ এবং রাসুল (সা.)-এর প্রতি মহব্বত,ভালোবাসা অধিক পরিমাণে বাড়িয়ে দিন। কিন্তু করোনাভাইরাসের কারণে সাময়িকভাবে এই আমল পালন থেকে আমরা বিরত। সকল রোজাদারবৃন্দ ঈদের নামাজে যাওয়ার আগেই ছাদাকাতুল ফিতর তথা রোজার ফিতরা আদায় করা অত্যাবশ্যক। রোজার ফিতরা বা রোজার জাকাত আদায় না করলে রোজার পবিত্রতা অর্জন হয় না। ঈদের দিন-রাত রোজাদার আল্লাহ্‌র নিকট যে দোয়া করে মহান আল্লাহ্‌ পাক তা মঞ্জুর করেন। মহান আল্লাহ্‌ পাক পবিত্র কুরআনুল করিমে ঘোষণা করেন যে, তোমরা স্বীয় প্রতিপালককে ডাকো, কাকুতি মিনতি করে, এবং সংগোপনে (সূরায়ে আল আরাফ ৫৫)।
করোনাকালীন সময়ে একমাত্র মহান আল্লাহ্‌ ব্যতীত আমাদেরকে আর কেউ রক্ষা করতে পারবে না। করোনাভাইরাসের টিকা ঐ সমস্ত শুধুমাত্র মানুষের মনকে সাময়িক গ্লানি থেকে মনকে সান্ত্বনা দেয়া। বৈশ্বিক মহামারি করোনাভাইরাস কিসের অশনি সংকেত, কিসের আলামত একমাত্র মহান আল্লাহ্‌ পাক রাব্বুল আলামীনই ভালো জানেন। পৃথিবী সৃষ্টির পর থেকেই ইতিপূর্বে দুনিয়াতে অনেক মহামারি হয়েছে। কিন্তু করোনাভাইরাসের মতো ইয়া নাফছির মহামারি পৃথিবীতে কখনোই হয়নি। মহান আল্লাহ্‌ পাক আমাদিগকে করোনাভাইরাস মহামারি থেকে হেফাজত করুন। আল্লাহ্‌ পাক আমাদের সকলের সহায় হোন। আমীন।
লেখক-মাওলানা এম এ করিম ইবনে মছব্বির।
সৌজন্যে মানব জমিন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com