শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা রাষ্ট্রপতি ও আব্দুল মঈন খানের বক্তব্য প্রত্যাহারের দাবি মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর শান্তিগঞ্জে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ২২টি পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে তরুণদের নিয়ে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান শান্তিগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক পবিত্র ওমরাহ পালনে দোয়া প্রার্থী  জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন 

যুক্তরাজ্য প্রবাসী সংগঠনের উদ্যোগে জগন্নাথপুরে দরিদ্র মানুষের মধ্যে অর্থ বিতরণ

যুক্তরাজ্য প্রবাসী সংগঠনের উদ্যোগে জগন্নাথপুরে দরিদ্র মানুষের মধ্যে অর্থ বিতরণ

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুরে দরিদ্র ও অসহায় লোকজনের মধ্যে ‘ঈদ স্মাইল প্রজেক্ট’হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।রোববার দুপুরে গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউ-কে’র পক্ষে এই অর্থ বিতরণ করা হয়। জগন্নাথপুর  উপজেলা পরিষদের চেয়ারম্যান মো :আতাউর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ  সম্মেলন কক্ষে অর্থ বিতরন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান,  ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব প্রমুখ। পরে উপজেলার বিভিন্ন গ্রামের হতদরিদ্র ৫০ পরিবারের মধ্যে নগদ দুই হাজার টাকা করে একলাখ টাকা বিতরণ করা হয়।
এসময়  আয়োজকদের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ মুরুব্বী  ফরাজ উদ্দিন, ইউপি সদস্য ইকবাল হোসেন সাজাদ, সমাজকর্মী তোফাজ্জল হোসেন, সাদিক হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com