বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কৃষি উদ্যোক্তা তৈরিতে শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কমিটি গঠন: মঞ্জুর সভাপতি, সিতু সম্পাদক জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা

জগন্নাথপুরে সংঘর্ষের ঘটনায় আহত যুবকের মৃত্যু

জগন্নাথপুরে সংঘর্ষের ঘটনায় আহত যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত এক যুবক মৃত্যুবরণ করেছে। নিহত যুবকের নাম উজ্জ্বল চৌধুরী (২৯)। সে উপজেলার পূর্ব বসন্তপুর গ্রামের মৃত আকলু মিয়ার ছেলে।  নিহত যুবক চিকিৎসাধীন অবস্থায়  রাজধানীস্থ ধানমন্ডি নিউ গ্রীন লাইফ হাসপাতালে  মঙ্গলবার (১৮ মে) সন্ধ্যায় মারা যায়।  জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী মৃত্যুর খবর নিশ্চিত করেন

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সোমবার বিকেলে জগন্নাথপুর উপজেলার মোহাম্মদগঞ্জ বাজারে জগন্নাথপুর উপজেলার কচুরকান্দি গ্রামের ফজিজুল ইসলাম ও ছাতক উপজেলার পূর্ব বসন্তপুর গ্রামের খালিছ মিয়ার মধ্যে সরকারি জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি খালিছ মিয়ার লোকজন সরকারি জায়গায় দোকানঘর নির্মাণ করলে উভয় পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। সোমবার বিরোধীয় জায়গা পরিদর্শনে যান ইউনিয়ন ভূমি কর্মকর্তা কৃষ্ণ কান্তি দাশ।এসময়
উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।এতে কমপক্ষে ১৫ জন আহত হন।  তন্মধ্যে খালিছ মিয়ার ভাতিজা উজ্জ্বল চৌধুরী (২৯) এর অবস্থা আশংকাজনক হওয়ায় সোমবার রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ঢাকায় প্রেরণ করা হয়। সেখানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় সে মারা যায়।
এঘটনায় আহত অপর চারজন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে, সকাল থেকে ওই বযুবকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় দু’পক্ষের মধ্যে  আবারও উত্তেজনা দেখা দেয়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিকেলে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী ও সহকারী পুলিশ সুপার কামরুল ইসলাম ঘটনাস্হল পরিদর্শন করে এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানান।
সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার সার্কেল কামরুল ইসলাম বলেন, আর কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য আমরা তৎপর রয়েছি এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com