বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে মাদরাসা ছাত্রী খুন! ঘাতক চাচা পলাতক

জগন্নাথপুরে মাদরাসা ছাত্রী খুন! ঘাতক চাচা পলাতক

নিজস্ব প্রতিবেদক  :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার  সৈয়দপুর গোয়ালাগাঁও গ্রামে এক মাদরাসাছাত্রীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।  পুলিশ বুধবার বিকেলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে।
জানাযায়, উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গোয়ালাগাঁও গ্রামের সয়ফুল ইসলামের মেয়ে সানজিদা বেগম (১৬) মঙ্গলবার রাতে প্রতিদিনের ন্যায় রাতের খাওয়া-দাওয়া শেষে নিজ শয়নকক্ষে ঘুমাতে যায়। রাতের কোনো একসময় মেয়েটির আপনচাচা রবিউল ইসলাম (৪২) সানজিদার ঘরে প্রবেশ করে শ্বাসরূদ্ধ করে মেয়েটিকে হত্যা করে পালিয়ে যায়। ভোরে মেয়েটির নিতরদেহ নিজঘরের বিছানায় পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন।
পরিবারের লোকজন জানান, সয়ফুল ইসলামের চার ভাইয়ের মধ্যে এক ভাই যুক্তরাজ্যে বসবাস করেন। ওই প্রবাসী নিঃসন্তান হওয়ায় মেয়েটিকে তিনি নিজের মেয়ের মতো আদর যত্ন করে সংসারের ভরণ-পোষণের টাকা মেয়েটির কাছে পাঠাতেন। এ নিয়ে ঘাতক ভাইয়ের সাথে  বিরোধ চলছিল। কিছু দিন আগে এসব নিয়ে বিরোধের জের ধরে স্ত্রী সন্তান নিয়ে তিনি শ্বশুর বাড়ি চলে যান। মঙ্গলবার বাড়ি ফিরে এ ঘটনা ঘটান মেয়েটির আপনচাচা রবিউল ইসলাম।
নিহত মাদরাসাছাত্রীর বড়ভাই হাম্মাদ আহমদ বলেন, আমাদের ধারনা চাচাই আমার বোনকে হত্যা করে পালিয়েছে। তার বোন সৈয়দপুর মহিলা টাইটেল মাদসার ৮ম শ্রেণির ছাত্রী ছিল।
নিহত মাদরাসাছাত্রীর মা সৈয়দা ছালেহা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ঘাতক আমার মেয়েকে বালিশচাপা দিয়ে হত্যা করেছে।
 জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন যুগান্তর কে বলেন, ধারনা করা হচ্ছে  মেয়েটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com