বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরের কৃতি সন্তান নিশাত চৌধুরী যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আইনজীবী হওয়ায় বিভিন্ন মহলের অভিনন্দন

জগন্নাথপুরের কৃতি সন্তান নিশাত চৌধুরী যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আইনজীবী হওয়ায় বিভিন্ন মহলের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক : নিশাত চৌধুরী নিউইয়র্ক সিটি ইউনিভার্সিটি স্কুল অফ ল’  থেকে কৃতিত্বের সহিত ডক্টর অব ল’ ডিগ্রিতে গ্র্যাজুয়েশন সম্পুর্ণ করেছেন,আগামি সেপ্টম্বরে লিগেল সার্ভিস অফ নিউইয়র্ক সিটি হাউজিং স্টাফ এটর্নী হিসাবে যোগ দেবেন।
নিউইয়র্কের বাসিন্দা নিশাত চৌধুরীর দেশের বাড়ি সুনামগন্জ জেলার জগন্নাথপুর পৌরসভার ছিলিমপুর গ্রামে,বাবা এলেমান চৌধুরী জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের অন্যতম প্রতিষ্টাতা সভাপতি এবং নিউইয়র্কের সুনামগন্জ জেলা সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সুনামগন্জ  জেলা কল্যান সমিতির ভাইস প্রেসিডন্ট,মেয়ের সাফল্যে নিজের প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, বাবা হিসাবে আমি অত্যন্ত খুশি এই সংবাদ আমাদের সকলের জন্য অত্যন্ত গৌরবের,বলা যায় আমেরিকাতে আমাদের যাত্রা শুরু হল মাত্র,আমাদের নুতন প্রজন্ম প্রতিনিয়ত আমেরিকার শিক্ষাব্যবস্তার সুফল নিয়ে বিশ্বপরিমন্ডলে জাতি হিসাবে আমাদের অনন্য মর্যাদায় অধিষ্ঠিত করবে। এদিকে কৃতিত্বের সহিত ডক্টর অব ল ডিগ্রী  অর্জন করায় বিভিন্ন মহলের পক্ষ থেকে নিশাত চৌধুরী কে অভিনন্দন জানানো হয়েছে । জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি শংকর রায়,সহসভাপতি তাজ উদ্দিন আহমদ,সাধারন সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু, যুগ্নসম্পাদক অমিত দেব,সদস্য মাছুম আহমদ, আলী আহমদ,রুমানুল হক, আমিনুল হক সিপন প্রমুখ ডক্টর অব ল ডিগ্রী অর্জন করায় নিশাত চৌধুরী কে অভিনন্দন জানিয়ে তার জীবনের সার্বিক সফলতা কামনা করে বলেন, নিশাত আমাদের গর্ব তিনি আমাদের দেশের মুখ উজ্জ্বল করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com