শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা রাষ্ট্রপতি ও আব্দুল মঈন খানের বক্তব্য প্রত্যাহারের দাবি মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর শান্তিগঞ্জে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ২২টি পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে তরুণদের নিয়ে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান শান্তিগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক পবিত্র ওমরাহ পালনে দোয়া প্রার্থী  জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন 

জগন্নাথপুরে মাদ্রাসা ছাত্রী খুনের ঘটনায় মামলা দায়ের: চাচা র‍্যাবের হাতে গ্রেফতার

জগন্নাথপুরে মাদ্রাসা ছাত্রী খুনের ঘটনায় মামলা দায়ের: চাচা র‍্যাবের হাতে গ্রেফতার

স্টাফ রিপোর্টার :ধর্ষণে ব্যর্থ  হয়ে মাদ্রাসাছাত্রী কে হত্যার অভিযোগে বৃহস্পতিবার বিকেলে  জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।  মাদ্রাসা ছাত্রীর বড় ভাই হাম্মাদ আহমেদ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
যার নং ৫ তারিখ – ১০-০৬-২১। এদিকে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব-৯ সুনামগঞ্জের একটি দল অভিযান চালিয়ে নবী গন্জের মোস্তাফাপুর থেকে  এ ঘটনার প্রধান আসামী মেয়েটির আপন চাচা রবিউল ইসলাম (৩৯)কে  গ্রেপ্তার করেছে।শুক্রবার বিকেলে জগন্নাথপুর থানা পুলিশের কাছে খুনের হোতা রবিউল কে হস্তান্তর করে র্যাব।  এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল কামরুল ইসলামের সাথে  আলাপ হলে তিনি যুগান্তর কে বলেন, ছাত্রী হত্যার ঘটনার প্রধান আসামী রবিউল  কে শুক্রবার বিকেলে জগন্নাথপুর থানায় হস্তান্তর করেছে সুনামগঞ্জ র্যাব ৯   ।

এ দিকে র্যাব সুত্র জানায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত রবিউল ভাতিজী খুনের কথা র্যাবের কাছে স্বীকার  করেছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে উপজেলার সৈয়দ পুর গোয়ালা গাও গ্রামে ধৃত পাষন্ড চাচা রবিউল ভাতিজী সৈয়দ পুর আলীয়া মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্রী সানজিদা বেগম( ১৬) কে ধর্ষণে ব্যর্থ হয়ে নির্মম ভাবে হত্যা করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com