বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে সরকারি স্কুলে সড়ক নির্মান কাজে ব্যাপক কারচুপি, এলাকাবাসীর তোপের মুখে কাজ বন্ধ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী লোডশেডিংয়ে ত্রাহি অবস্থা যুক্তরাজ্য প্রবাসী ফটিক মিয়ার কৃতিত্ব, পেলেন মর্যাদা পূর্ন সার্ভিস এওয়ার্ড জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয় শৃঙ্খলা ভঙ্গের কারনে জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামীম দল থেকে বহিস্কার শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক, ফেসবুক পোস্টে যা বললেন শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ শান্তিগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৩.৪৬%, জিপিএ-৫ মাত্র ১০ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

জগন্নাথপুর হাসপাতালের আবাসিক চিকিৎসক শায়েখুল ইসলাম করোনা আক্রান্ত: সুস্হতার জন্য দুয়া কামনা

জগন্নাথপুর হাসপাতালের আবাসিক চিকিৎসক শায়েখুল ইসলাম করোনা আক্রান্ত: সুস্হতার জন্য দুয়া কামনা

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার  মো: শায়েখুল ইসলাম করোনা ভাইরাস আক্রান্ত হয়ে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে ভর্তি  হয়েছেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়,করোনা ভাইরাস মহামারীর শুরু থেকে ডাক্তার সায়েখুল ইসলাম  জনসাধারণ কে চিকিৎসা প্রদান করে আসছেন। গত ৪ জুলাই তাঁর করোনাভাইরাস  উপসর্গ দেখা দিলে তিনি নমুনা দেন।পরে ৫ জুলাই তাঁর করোনা পজিটিভ সনাক্ত হয়।  বুধবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে ভর্তি করা হয়।
আক্রান্ত সায়খুল ইসলামের বাবা জিয়াউল হক জানান,করোনা পজিটিভ সনাক্ত হওয়ার পর হঠাৎ করে শারীরিক অবস্থার কিছু টা অবনতি হলে তাকে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর অবস্থা উন্নতির দিকে রয়েছে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর আবাসিক চিকিৎসক সায়েখুল ইসলাম করোনাকালে জনসাধারণ কে চিকিৎসা দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন।
মানবতাবাদী ডাক্তার হিসাবে পরিচিত  সায়েখুল ইসলামের গ্রামের বাড়ী জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামে।
এদিকে বৃহস্পতিবার রাত থেকে ডাক্তার সায়েখুল ইসলামের শারীরিক অবস্থা উন্নতির দিকে যাচ্ছে।
 এ প্রতিবেদকের সাথে আলাপ
কালে ডাক্তার সায়েখুল ইসলাম মহান আল্লাহ পাক  তাকে যেন পরিপূর্ণ সুস্হতা দান করেন এ জন্য সকলের নিকট দুয়া কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com