মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি! শান্তিগঞ্জের নবাগত ইউএনও হিল্লোল চাকমা

আম পাঠানোয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মোদির চিঠি

আম পাঠানোয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মোদির চিঠি

জগন্নাথপুর নিউজ ডেস্কঃ উপহারের আম পাঠানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো চিঠিতে নরেন্দ্র মোদি শেখ হাসিনার উদ্দেশে বলেছেন, বাংলাদেশ থেকে আম পাঠানোর সৌজন্যতা আমাকে ছুঁয়ে গেছে। এ ঘটনা সাম্প্রতিক ঢাকা সফরে আমাকে যে অসাধারণ আতিথেয়তা দেওয়া হয়েছে, সেটিই স্মরণ করিয়ে দিল আরেকবার।

চিঠিতে আরও বলা হয়, কোভিড-১৯ মহামারির প্রতিবন্ধকতা সত্ত্বেও দুই দেশের মধ্যকার সহযোগিতাপূর্ণ সম্পর্ক দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সমুন্নত করেছে। করোনা বাধা সত্ত্বেও আমাদের দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো এবং উদ্যোগগুলো এগোচ্ছে, যা সুখকর বিষয়।

দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সামনের দিকে এগিয়ে নিতে আমরা অঙ্গীকারাবদ্ধ।

এর আগে ৪ জুলাই বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হাঁড়িভাঙা আম দুই হাজার ৬০০ কেজি উপহার হিসেবে পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com