বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে আহত পুলিশ কনস্টেবলের মৃত্যু

জগন্নাথপুরে আহত পুলিশ কনস্টেবলের মৃত্যু

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার পুলিশ কনস্টেবল  জনি মিয়া গুরুতর আহত হয়ে সিলেটের একটি হাসপাতালে ভর্তি হলে শুক্রবার দুপুরে তিনি মৃত্যু বরন করেন।
জানাগেছে,গত ১৩ জুলাই মঙ্গলবার মোটরসাইকেল যোগে জেলা পরিষদের নির্বাচনী ডিউটিতে যাওয়ার সময়  জগন্নাথপুর পৌরশহরের হেলিপ্যাড এলাকায় মোটরসাইকেল  নিয়ন্ত্রন হারিয়ে পুলিশ কনস্টেবল জনি মিয়া মাথায় গুরুতর আহত হন ।
তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
 ১৬ জুলাই শুক্রবার সকাল ১১.৪৫ মিনিটে সিলেটের উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
জনি মিয়ার বাড়ী জামালপুর জেলার, জামালপুর সদর থানার বেলবিলা গ্রামে। তিনি মৃত আকরাম হোসেনের ছেলে, তার পরিচিতি নং পুলিশ ১০৬২ ।
এএসপি জগন্নাথপুর সার্কেল কামরুল হোসেন বলেন,কন্সটেবল জনি মিয়া জেলা পরিষদের একটি ওয়ার্ডের নির্বাচনী ডিউটি পালন করতে যাওয়ার পথে দূর্ঘটনায় পতিত হয়। তার মৃত্যু তে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com