বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান : উন্নয়নের জোয়ার দেখে একটি মহল নানা অপপ্রচার চালাচ্ছে!

জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান : উন্নয়নের জোয়ার দেখে একটি মহল নানা অপপ্রচার চালাচ্ছে!

স্টাফ রিপোর্টার ::  পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান সুনামগঞ্জের চার এমপি কে ইঙ্গিত করে বলেছেন, উন্নয়নের জোয়ার দেখে একটি মহল আমার বিরুদ্বে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে । তিনি বলেন, ওদের অপপ্রচারে আমি খুবই ব্যথিত ।
মন্ত্রী বলেন,শুধু আমার এলাকায় নয়, দেশের সর্বত্র উন্নয়নের জোয়ার বইছে। আমার এলাকার জন্য প্রধানমন্ত্রী খুবই আন্তরিক। তিনি হাওর ও ভাটি অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা হাওর ও ভাটি অঞ্চলকে উন্নয়নের মূলস্রোতধারায় নিয়ে আসতে কাজ করছি। এসব উন্নয়নমুলক কাজ দেখে সুনামগঞ্জের একটি মহল নানা অপপ্রচার শুরু করেছে। সুনামগঞ্জের উন্নয়নের বিরুদ্ধে তাদের এমন অপপ্রচারে আমি খুবই ব্যথিত। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, শেখ হাসিনা সরকার বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতি সফলতার সহিত মোকাবিলা করছে।
স্বাস্থ্য খাতে বরাদ্ধ বৃদ্ধি করা হয়েছে। তিনি সবাইকে মাস্ক পড়া ও শারীরিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি
মেনে চলার আহবান জানান।
পরিকল্পনা মন্ত্রী বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলায় দুই শত কোটি টাকা ব্যয়ে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও ৫০ কোটি টাকা ব্যয়ে টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্হাপনের জন্য প্রকল্প এলাকা পরিদর্শন কালে উপরোক্ত কথা বলেন। পরে পরিকল্পনা মন্ত্রী ২ কোটি ১৫ লক্ষ টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও ৫০ লাখ টাকা ব্যয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন ভবনের উদ্ধোধন করেন। এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান,ইউএনও পদ্মাসন সিংহ, ঋ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি সিদ্দিক আহমেদ,পৌর মেয়র আক্তার হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ,সুনামগঞ্জ জেলা কৃষি বিভাগের উপ পরিচালক ফরিদুল হাসান,জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী আবুল কাশেম,ডাব্লিউ ডি কর্মকর্তা মমিন আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, , কৃষি অফিসার শওকত ওসমান মজুমদার,
জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার সহ প্রশাসনিক কর্মকর্তা জনপ্রতিনিধি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে পরিকল্পনামন্ত্রী জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সমাজ কল্যাণ সংস্থার অর্থ বিতরণ করেন। এ সময় তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। ।জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ এর সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন,
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি সিদ্দিক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ,জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন প্রমুখ ।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com