বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরের কৃতি সন্তান মুক্তি যুদ্ধের সংগঠক সৈয়দ আব্দুল হান্নানের ইন্তেকাল

জগন্নাথপুরের কৃতি সন্তান মুক্তি যুদ্ধের সংগঠক সৈয়দ আব্দুল হান্নানের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার :: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সিলেট জেলা ন্যাপ (মুজাফফর) এর সভাপতি ও কেন্দ্রীয় নেতা , প্রবীণ রাজনীতিবিদ জগন্নাথপুরের কৃতিসন্তান সৈয়দ আব্দুল হান্নান (৯০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মৃত্যুকালে তিনি  স্ত্রী, ৪ছেলে ৩ মেয়ে নাতী নাতনী সহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
আজ বুধবার বেলা আড়াইটার দিকে তিনি সিলেটের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভূগছিলেন।
সৈয়দ আব্দুল হান্নান মানুষের অধিকার আদায়ে আজীবন সংগ্রাম করেছেন, তিনি দূর্নীতির বিরুধ্বে  সোচ্চার ছিলেন।  সিলেট বিভাগের বিভিন্ন  আন্দোলন সংগ্রামে অগ্রনী ভূমিকা পালন করেন। এই সংগ্রামী নেতার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ সিলেট শাহী ঈদগাহ মাঠে মরহুমের প্রথম জানাযা অনুষ্ঠিত  হয়। আগামী কাল বাদ জোহর  সৈয়দপুর গ্রামে জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com