শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা রাষ্ট্রপতি ও আব্দুল মঈন খানের বক্তব্য প্রত্যাহারের দাবি মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর শান্তিগঞ্জে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ২২টি পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে তরুণদের নিয়ে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান শান্তিগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক পবিত্র ওমরাহ পালনে দোয়া প্রার্থী  জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন 

জগন্নাথপুর পৌরসভার ৫১ কোটি টাকার বাজেট ঘোষণা

জগন্নাথপুর পৌরসভার ৫১ কোটি টাকার বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

 বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে পৌর পরিষদ মিলনায়তনে ৫১ কোটি ৪১ লাখ ৩০ হাজার টাকার এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো. আক্তার হোসেন।
বাজেটে মোট আয় ধরা হয়েছে ৫১ কোটি ৪১ লাখ ৩০ হাজার, ব্যয় ধরা হয় ৫১ কোটি ৩৮ লাখ ৩০ হাজার টাকা।
এতে রাজস্ব আয় ধরা হয়েছে ১ কোটি ৯১ লাখ ৩০ হাজার টাকা আর উন্নয়ন আয় ধরা হয়েছে ৪৯ কোটি ৫০ লাখ টাকা।
রাজস্ব ব্যয় দেখানো হয় ১ কোটি ৮৮ লাখ ৩০ হাজার টাকা, উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি ৫০ লাখ টাকা। বাজেটে সার্বিক উদ্বৃত্ত দেখানো হয়েছে ৩ লাখ টাকা।
মেয়র আক্তার হোসেনের সভাপতিত্বে ও সচিব সতীশ গোস্বামী’র পরিচালনায় বাজেট অনুষ্ঠানে বক্তব্য দেন, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, কাউন্সিলর শফিকুল হক ও কৃষ্ণ চন্দ্র চন্দ।
এ সময় উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ পৌরসভার সকল কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com