শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা রাষ্ট্রপতি ও আব্দুল মঈন খানের বক্তব্য প্রত্যাহারের দাবি মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর শান্তিগঞ্জে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ২২টি পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে তরুণদের নিয়ে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান শান্তিগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক পবিত্র ওমরাহ পালনে দোয়া প্রার্থী  জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন 

জগন্নাথপুরে সংস্কৃতি প্রতিমন্ত্রী : রাধারমণ দত্তের গান লোক সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে

জগন্নাথপুরে সংস্কৃতি প্রতিমন্ত্রী : রাধারমণ দত্তের গান লোক সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে

স্টাফ রিপোর্টার ::

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, রাধারমণ দত্ত দেশের লোক সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। রাধারমন দত্তের স্মৃতি বিজড়িত জায়গায় আগামী জুনের মধ্যে রাধারমণ কমপ্লেক্স নির্মাণ করা হবে। এনিয়ে একটি প্রকল্প পরিকল্পনা মন্ত্রনালয়ে পাঠানো প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি বলেন, রাধারমন দত্তের বেদখল হওয়া কিছু জমি আমরা ৬০ বছর পর উদ্ধার করেছি। পর্যায়ক্রমে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সকল জায়গা উদ্ধার করা হবে।
তিনি আজ শনিবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও রাধারমণ সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে ও শিক্ষক সালেহা পারভীনের পরিচালনায় এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, কাউন্সিলর সফিকুল হক, শিক্ষক মোশাররফ হোসেন প্রমুখ সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান,সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তাদীর আহমেদ মুক্তা,
সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল শুভাশীষ ধর,
উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ,প্রচার সম্পাদক আব্দুল জব্বার, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন,পৌর সভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিত প্রমুখ
প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি আরও বলেন,বর্তমান সরকার সংস্কৃতির প্রতি আন্তরিক ।এ নির্বাচনী এলাকার সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান একজন উন্নয়ন ও সংস্কৃতিবান্ধব মানুষ। তিনি আমাকে রাধারমণ দত্ত সহ সংস্কৃতির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মৃতি ধরে রাখতে প্রকল্প গ্রহণ করতে তাগিদ দেন । আমরা সারাদেশে মুক্তিযুদ্ধের চেতনায় সংস্কৃতির জাগরণে কাজ করছি। সভা শেষে রাধারমন দত্তের বিখ্যাত ধামাইল গান পরিবেশন করে শুনান স্হানীয় শিল্পীরা।পরে প্রতিমন্ত্রী কেশবপুর গ্রামে রাধারমন দত্তের সমাধি মন্দির পরিদর্শন  করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com