বুধবার, ১৭ Jun ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

জগন্নাথপুরে ৭ ইউপি নির্বাচন : সহিংসতার আশংকা !

জগন্নাথপুরে ৭ ইউপি নির্বাচন : সহিংসতার আশংকা !

সানোয়ার হাসান সুনু  ::  আসন্ন ২৬ ডিসেম্বর জগন্নাথপুর উপজেলার ৭টি ইউনিয়ন নির্বাচন নিয়ে  মানুষের মধ্য নানা শংকা বিরাজ করছে। ভোট কি আদৌ সুষ্ঠু হবে নাকি কারচুপি হবে?  এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভোটার ও প্রার্থী দের মধ্য । অধিকাংশ ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বার পদে বিএনপি ও জামায়াতে ইসলামিব কোন প্রার্থী না থাকায়  এখানে আওয়ামীলীগ ই আওয়ামীলীগের প্রতিদ্বন্দ্বী । অর্থাৎ আওয়ামীলীগ বনাম বিদ্রোহী আওয়ামীলীগ প্রার্থীদের লড়াই!
অনেক প্রার্থী ই নির্বাচনে সহিংসতার আশংকা করছেন। উপজেলার পাঠলী ইউনিয়নে বিদ্রোহী আওয়ামীলীগ  চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি বর্তমান চেয়ারম্যান সিরাজুল হক  যুগান্তর কে বলেন, নৌকার প্রার্থীর লোকজন কেন্দ্র দখল করবে  ও আমার লোকদের মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হবে বলে প্রতিপক্ষের লোকজন প্রচার করছে। তিনি ভোট কারচুপির আশংকা করে ভোট কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েনের দাবী জানান।
ওই ইউনিয়নের নৌকার প্রার্থী সাবেক চেয়ারম্যান মোঃ  আঙুর মিয়া শুক্রবার যুগান্তর কে বলেন,আমার প্রতিপক্ষ বিদ্রোহী আলীগ চেয়ারম্যান প্রার্থী মিথ্যাচার করছেন। কেন্দ্র দখলের প্রশ্নই ওঠেনা। এখানে অবাধ ও সুষ্ঠু ভোট হবে। আমরা শান্তি পূর্ণ নির্বাচন চাই।
ছিলাউরা হলদিপুর ইউনিয়নের মহিলা মেম্বার প্রার্থী বেগম বিবি নির্বাচনে  কারচুপির আশংকা করে  মানুষ যাতে নিজের ভোট নিজে দিতে পারে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনের জন্য প্রশাসনের নিকট দাবী জানান।
উপজেলার   ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৭ মেম্বার ২৪০ মহিলা মেম্বার ৮৯ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।   প্রার্থী দের অধিকাংশই স্হানীয়  আওয়ামীলীগের নেতাকর্মী । এখানে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী । বিএনপি ও জামাত সমর্থক  ভোটারদের মধ্যে আসন্ন নির্বাচন নিয়ে তেমন আগ্রহ পরিলক্ষিত হয়নি। অনেকেই নানা শংকা ও আতংকের কথা বলেছেন।
 উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান যুগান্তর কে  বলেন,  নির্বাচনে কারচুপির কোন সুযোগ দেওয়া হবে না। প্রতিটি ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্হা নেওয়া হবে।
৭ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনে যারা লড়ছেন তারা হলেন কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন আওয়ামীলীগ  নেতা আলাল হোসেন  (নৌকা)  আলীগ বিদ্রোহী আব্দুস সুবহান ও রফিক মিয়া (স্বতন্ত্র)
পাঠলী ইউপি, চেয়ারম্যান ৬ আওয়ামীলীগ  নেতা আঙুর মিয়া (নৌকা)  বিদ্রোহী প্রার্থী  উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি সিরাজুল ইসলাম, আব্দুল হাই, এনামুল হক,তারিক আহমদ,আব্দুস সালাম (স্বতন্ত্র)
ছিলাউরা হলদিপুর ইউপি,চেয়ারম্যান ৬ ইউনিয়ন আলীগ সভাপতি আব্দুল গফুর (নৌকা)   বিদ্রোহী উপজেলা আলীগ সহসভাপতি  শহিদুল ইসলাম, আব্দুল মমিন, ইলিয়াস মিয়া,আব্দুস শহিদ, আরশ মিয়া, ( বিদ্রোহী) মুজিবুর রহমান স্বতন্ত্র।
রানীগঞ্জ ইউপি, চেয়ারম্যান ৬ ইউনিয়ন আলীগ সাধারন সম্পাদক শেখ ছদরুল ইসলাম (নৌকা)   বিদ্রোহী আওয়ামীলীগ সাবেক চেয়ারম্যান মজলুল হক,আব্দুস সালিক, আমান উল্লাহ, সিরাজুল হক,শহিদুল   ইসলাম (বিদ্রোহী)
সৈয়দ পুর-শাহাড়পাড়া চেয়ারম্যান ৬ আবুল হাসান (  নৌকা), মুকিতুর রহমান,আজহারুল ইসলাম,সৈয়দ আসাদ,মকসুদ কামালি, তানভীর আহমদ,আব্দুল হক বিদ্রোহী।
আষাঢ় কান্দি চেয়ারম্যান ৯ আব্দুস সাত্তার ( নৌকা) , আবু বক্কর,আয়ূবখান, আব্দুর রশিদ, জমিরুল হক,আহমদ হোসেন,তারেক আহমদ,লেবুমিয়া বিদ্রোহী আলীগ পারভেজ কিবরিয়া (স্বতন্ত্র)
পাইলগাও ইউনিয়ন চেয়ারম্যান পদে ৪জন লড়ছেন হাজী সুন্দর উদ্দিন (নৌকা) মোখলেস মিয়া,ফারুক আহমদ,দবিরুল ইসলাম (বিদ্রোহী আলীগ)  ।
উল্লেখ্য,উপজেলার ৭টি ইউনিয়নে আগামি  ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com