বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

কয়েকটি কেন্দ্রে জাল ভোটের অভিযোগ ! জগন্নাথপুরে ৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন যারা

কয়েকটি কেন্দ্রে জাল ভোটের অভিযোগ ! জগন্নাথপুরে ৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন যারা

সানোয়ার হাসান সুনু ::  প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার ৭ ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়েছে।
সৈয়দ পুর শাহারপাড়া ইউনিয়নে সৈয়দপুর আলীয়া মাদরাসা কেন্দ্রে জাল ভোটের অভিযোগে ৪জন কে আটক করা হয়।
পাটলী ইউনিয়নের বিদ্রোহী আওয়ামীলীগের পরাজিত চেয়ারম্যান প্রার্থী  সিরাজুল হক তার কেন্দ্রে জাল ভোট প্রদানের অভিযোগ করেছেন। অনেক কেন্দ্রে  ভোটার উপস্হিতি তুলনামূলক কম ছিল। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া নির্বাচন   মোটামুটি শান্তি পূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে ।
রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নির্বাচনী কনট্রোল রুম থেকে
ইউএনও সাজেদুল ইসলাম  নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান দের নাম ঘোষনা করেন।
৭ ইউনিয়নে যারা বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।  তাঁরা হলেন, ১নং কলকলিয়া ইউনিয়নে  স্বতন্ত্র প্রার্থী রফিক আহমদ আনারস প্রতীকে ৫৮৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের
প্রার্থী আলাল হোসেন রানা নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৫১৮৯ ২নংপাটলী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আঙ্গুর মিয়া নৌকা প্রতীকে ৪৩২১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রাহী প্রার্থী সিরাজুল হক আনারস প্রতীকে ভোট পান ৩৪৮৬। ৫নং চিলাউড়া হলদিপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলাম বকুল আনারস প্রতীকে ৫১২১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আরেক আলীগ বিদ্রোহী প্রার্থী আরশ মিয়া চশমা প্রতীকে ৩৩০০ ভোট পান। ৬নং রানীগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত  প্রার্থী শেখ ছদরুল ইসলাম  নৌকা প্রতীকে ৭১৫৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রাোহী প্রার্থী শহিদুল ইসলাম আনারস প্রতীকে ৪২৩৭ ভোট পেয়েছেন। ৭নং সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আবুল হাসান নৌকা প্রতীকে ৫৬৬৭ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মুকিতুর রহমান চশমা প্রতীকে ৪৬৮৬ ভোট পান। ৮নং আশারকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রাোহী প্রার্থী আইয়ুব খান মোটরসাইকেল প্রতীকে ৪৫০৫ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগদলীয়  আব্দুস সত্তার নৌকা প্রতীকে ৩০২০ ভোট পান। ৯নং পাইলগাঁও ইউনিয়নে আলীগ বিদ্রোহী প্রার্থী মখলুছ মিয়া ঘোড়া প্রতীকে ৪৮৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম  স্বতন্ত্র প্রার্থী ফারুক মিয়া চশমা প্রতীকে ভোট পেয়েছেন ৪৪৭১।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com