বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে ট্রলির চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

জগন্নাথপুরে ট্রলির চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার :

সুনামগঞ্জের জগন্নাথপুরে  ট্রলির চাপায় মুজ্জামেল হক (১২) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।
 রোববার দুপুরের  দিকে উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদ্বীশপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু জগদ্বীশপুর গ্রামের মশাহিদ মিয়ার ছেলে। সে স্থানীয়  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র।
জানাযায়,  উপজেলার জগদ্বীশপুর-নোয়াপাড়া সড়কের জগদীশপুর এলাকায় চলন্ত একটি ট্রলির পিছনে উঠতে গিয়ে পা পিছলে ট্রলির চাকার সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই স্কুল ছাত্র মুজ্জামেল হকের মর্মান্তিক মৃত্যু ঘটে।
এ এসপি জগন্নাথপুর সার্কেল শুভাশিস  ধর জানান, ট্রলি চালক নিহত মুজ্জামেল হকের আপন খালাত ভাই। দুর্ঘটনায় নিহতের পরিবারের কোন অভিযাগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com