বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে সৌদিআরব প্রবাসীর স্ত্রী ৩ সন্তানের জননীর ৬ টুকরো লাশ উদ্ধার!

জগন্নাথপুরে সৌদিআরব প্রবাসীর স্ত্রী ৩ সন্তানের জননীর ৬ টুকরো লাশ উদ্ধার!

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর  পৌরশহরের মির্জা আব্দুল  মতিন মার্কেটের অভি মেডিকেল হলে তালা বদ্ধ ফার্মেসী থেকে বৃহস্পতিবার দুপুরে শাহনাজ পারভিন জোস্না (৩৫)  নামের তিন সন্তানের জননীর ছয় খণ্ড লাশ উদ্ধার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।
জানা যায়, বুধবার  বিকেলে স্হানীয় পৌরসভার পিছনের আবাসিক এলাকার দুতলা বাসা থেকে শাহনাজ পারভিন বেরিয়ে যাওয়ায় পর থেকে অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি।  নিহত শাহনাজ পারভিনের ছেলে উদয় জানায়, গতকাল সকালে অভি মেডিকেল হলের মালিক জিতেন্দ্র গোপ আমাদের বাসায় আসেন তিনি আমার আম্মুর পেশার মাপেন পড়ে তিনি আম্মুকে  দোকানে যাওয়ার কথা বলে  চলে যান, ঔষুধ আনতে আম্মু তার দোকানে গেলে বাড়ীতে আর আসেননি। আম্মুর মোবাইলে ফোন দিলেও ধরেন নি। বিষয়টি  থানা পুলিশ কে  জানাই। এ ব্যাপারে  পুলিশ তথ্য প্রযুক্তি  ব্যবহার করে  ১৭ ফেব্রুয়ারি দুপুরে  নিখোঁজ ব্যক্তি কোথায় আছে সনাক্ত করে।
এসময় পুলিশ অভি মেডিকেলের তালা ভেঙ্গে প্রবেশ করলে দেখতে পায় মহিলার দেহটি ছয় খণ্ড করা দুই হাত এক খণ্ড দুই পা এক খণ্ড মাথা এক খণ্ড কোমর থেকে বুক পর্যন্ত এক খণ্ড।মহিলা নিখোঁজ হওয়ার পর থেকে অভি মেডিকেল হলের মালিক জিতেন্দ্র  তার পরিবার নিয়ে জগন্নাথপুর থেকে পালিয়ে গেছে। জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান যুগান্তর কে বলেন মহিলার খণ্ডিত লাশ উদ্ধার করে  ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে  প্রেরন  করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
মামলার প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, লোমহর্ষক খুনের শিকার হত ভাগ্য মহিলার স্বামী সৌদিআরব  প্রবাসী সুরুক মিয়া। তার গ্রামের বাড়ী নারিকেল তলা গ্রামে। তারা দির্ঘ দিন ধরে জগন্নাথপুর পৌর সভার পিছনের আবাসিক এলাকায় নিজস্ব বাসায় বসবাস করে আসছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com