বুধবার, ১৭ Jun ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

জগন্নাথপুরে অটোচালকের ঝুলন্ত লাশ উদ্ধার !

জগন্নাথপুরে অটোচালকের ঝুলন্ত লাশ উদ্ধার !

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে দিলদার মিয়া (৩৫) নামের এক সিএনজি চালিত অটোরিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।
 শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দিলদার কিশোরগঞ্জের রামদিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে।  তাঁরা দীর্ঘ দিন ধরে সপরিবারে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর (ঈশানকোনা) গ্রামে বসবাস করে আসছেন। দিলদার ৩ সন্তানের জনক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিলদার মিয়া প্রতিদিনের মত  শুক্রবার রাত ৮ টার দিকে স্ত্রী-সন্তানদের সাথে ঘুমিয়ে পড়েন। হঠাৎ রাত ১১টার দিকে তাঁর ছোট মেয়ের চিৎকারে পরিবারের সবাই এসে দেখতে পান দিলদার বশত ঘরের তীরের সাথে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত রয়েছেন। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
দিলদারের ভাই মিনার মিয়া বলেন, আমার ভাইয়ের সাথে কারো কোন শত্রুতা নাই। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার
জিন্নাত আলী বলেন, মৃত্যুর কারণ জানা যায়নি। পরিবারের দাবি সে আত্মহত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com