রবিবার, ১৪ Jun ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খানের পদত্যাগ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খানের পদত্যাগ

 

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (আইবিবিএল) চেয়ারম্যান আরাস্তু খান পদত্যাগ করেছেন। একই সঙ্গে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুরুল ইসলামও পদত্যাগ করেছেন। মঙ্গলবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় তাদের পদত্যাগপত্র গৃহীত হয়।

নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নির্বাচন করা হয়েছে ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজমুল হাসানকে।

পদত্যাগের বিষয়ে আরাস্তু খান বলেন, ‘কাজের চাপ সামলাতে না পেরে পদত্যাগ করেছি। ব্যাংকের কারণে পরিবারকে সময় দেওয়া সম্ভব হচ্ছিল না।

২০১৭ সালের ৫ জানুয়ারি ব্যাংকটির মালিকানা ও ব্যবস্থাপনায় বড় পরিবর্তনের সময় নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন আরাস্তু খান। এরপর ব্যাংকটির বিভিন্ন পর্যায়ে নানা পরিবর্তন আসে। গত সপ্তাহেও ব্যাংকটির শীর্ষ পাঁচ কর্মকর্তাকে পদত্যাগ করতে হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com