রবিবার, ১৪ Jun ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

মীরসরাইয়ে পৃথক দুর্ঘটনায় নিহত ৩

মীরসরাইয়ে পৃথক দুর্ঘটনায় নিহত ৩

 

জগন্নাথপুর নিউজ ডেস্ক ::  মীরসরাইয়ে শিল্প জোনে কাজ করতে গিয়ে লোহার আঘাতে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এছাড়া একই দিন পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার অর্থনৈতিক জোন এলাকায় নির্মাণকাজ চলাকালীন একটি দুর্ঘটনা ঘটে। এ সময় ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার অনন্তপুর গ্রামের হাকিম উদ্দিনের ছেলে নির্মাণশ্রমিক মো. আকরাম (২০) ঘটনাস্থলেই নিহত হন।

নিহতের সহকর্মী তাহের জানান, প্রতিদিনের মতো আকরাম শিল্প জোন এলাকায় চট্টলা বোরিং অ্যান্ড কন্সট্রাকশনের পাইলিংয়ের কাজ করছিল। এ সময় ভারি লোহার আঘাতে ঘাড় ও মাথায় জখম হয়। পরে সহকর্মীরা উদ্ধার করে মীরসরাই মাতৃকা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চট্টলা বোরিং অ্যান্ড কন্সট্রাকশনের ব্যবস্থাপক রবিউল হোসেন বলেন, নিহত শ্রমিক তাদের কন্সট্রাকশনের আওতায় পাইলিংয়ের কাজ করছিল। এ সময় লোহার আঘাতে তিনি জখম হয়। হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার এসআই দীনেশ দাশগুপ্ত বলেন, ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

একই দিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া চক্ষু হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত হয় সাজেদা বেগম (৪২) নামের এক পথচারী। নিহত সাজেদা মধ্যম ওয়াহেদপুর এলাকার মালু বাড়ির আকতার হোসেনের স্ত্রী। খবর পেয়ে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ভোরে লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।

এদিকে ওই মহাসড়কের নিজামপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে অপর এক অজ্ঞাত নারী নিহত হয়। সকাল ৮টায় নিজামপুর পুলিশ তদন্তকেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে।

অজ্ঞাত লাশের বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ সোহেল সরকার বলেন, মহাসড়কের পাশ থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ওই নারীর পরিচয় জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com