মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

জগন্নাথপুরে বিদ্যুতের তারে ঝুলছিল ব্যবসায়ীর নিথর দেহ!

জগন্নাথপুরে বিদ্যুতের তারে ঝুলছিল ব্যবসায়ীর নিথর দেহ!

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে আতাউর রহমান আতা (৪৮) নামের এক কাঁঠাল ব্যবসায়ী বিদ্যুৎপৃষ্ট হয়ে  মর্মান্তিক  ভাবে মৃত্যু বরন করেছেন।
রোববার বিকেলে জগন্নাথপুর বাজারের  ইসলামি পাঠাগার মসজিদ মার্কেটের নির্মানাধীন দ্বিতীয়তলায় ট্রিপলের রশি টানানোর কাজ করছিলেন তখন অসাবধান বশত ১১ হাজার কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনে লেগে ঘটনাস্থলে মারা যান ওই ব্যবসায়ী।
নিহত ব্যবসায়ী জগন্নাথপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের  জগন্নাথপুর নোওয়াহাটি এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন জগন্নাথপুর বাজারে কাঁঠাল বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ, বিদ্যুৎ বিভাগ ও ফায়ার সার্ভিসের  প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
ব্যবসায়ীরা জানান, জগন্নাথপুর বাজারের কাঁঠালবাজারে বন্যার পানি উঠায় ব্যবসায়ীরা ওই মার্কেটের সামনের সড়কে বসে কাঁঠাল বিক্রি করছিলেন। রোদের কারনে ত্রিপল টানাতে গিয়ে আতাবুর রহমান আতা ১১ হাজার কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনে লেগে ঘটনাস্থলে মারা যান।
জগন্নাথপুর উপজেলা আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী  আজিজুল ইসলাম বলেন, পৌর শহরের ওপর দিয়ে বিদ্যুতের ১১ হাজার কেভি সংযোগ লাইন গেছে। অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ট হয়ে একজন মারা গেছেন। আমরা খবর পেয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করি।
জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান জানান,  লাশ উদ্ধার  করে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com