শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা রাষ্ট্রপতি ও আব্দুল মঈন খানের বক্তব্য প্রত্যাহারের দাবি মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর শান্তিগঞ্জে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ২২টি পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে তরুণদের নিয়ে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান শান্তিগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক পবিত্র ওমরাহ পালনে দোয়া প্রার্থী  জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন 

জগন্নাথপুরে দোকান ঘর দখলকে কেন্দ্র করে বৃদ্ধের কব্জি বিচ্ছিন্ন : গ্রেপ্তার ১

জগন্নাথপুরে দোকান ঘর দখলকে কেন্দ্র করে বৃদ্ধের কব্জি বিচ্ছিন্ন : গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার ::

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর দোকান ঘর দখলকে কেন্দ্র করে বৃদ্ধের কব্জি বিছিন্নের ঘটনায় মামলার আসামী আশিক মিয়াকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি উপজেলার মিরপুর ইউনিয়নের সমষপুর গ্রামের মৃত সিকন্দর আলীর ছেলে। শুক্রবার তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে তাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তবে, ঘটনার চার দিনেও মামলার প্রধান আসামী আওয়ামী লীগ নেতা এমেল মিয়াকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
জানা গেছে, গত সোমবার দুপুরে উপজেলার মিরপুর ইউনিয়নের কেউনবাড়ি গ্রামে এক প্রবাসীর দোকান ঘর দখলকে কেন্দ্র করে মর্তুজ আলী নামের এক বৃদ্ধের উপর আওয়ামী লীগ নেতা এমেল মিয়া’র নেতৃত্বে হামলা করা হয়। হামলায় রামদার কোপে ওই বৃদ্ধের বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে আহত ব্যক্তি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর ওই বৃদ্ধের স্ত্রী মীনা বেগম বাদী হয়ে জগন্নাথপুর থানায় আওয়ামী লীগ নেতা এমেল মিয়াকে প্রধান আসামি করে ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক শহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে শুক্রবার সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। ।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আমাদের কাছে অপরাধীদের একটাই পরিচয়, সে অপরাধী। বৃহস্পতিবার মামলা দায়ের করা হলে একজনকে গ্রেপ্তার করে শুক্রবার জেলহাজতে পাঠানো হয়েছে। বাকীদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com