মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

জগন্নাথপুরে নির্যাতনে গৃহবধূর আত্মহত্যা : স্বামী কারাগারে!

জগন্নাথপুরে নির্যাতনে গৃহবধূর আত্মহত্যা : স্বামী কারাগারে!

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

জগন্নাথপুরে চার কন্যা সন্তান জন্ম দেওয়ায় এবং ধারকৃত টাকা ফেরত চাওয়াতে স্বামীর নির্যাতনে অতিষ্ট হয়ে গৃহবধূর বিষপানে আত্মহত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় স্বামী সুমন মিয়া (৩৫) কে রোববার সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, ওই গৃহবধূর মা মনু বেগম বাদী হয়ে মেয়ের জামাই ও ভাসুরকে আসামী করে আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেন।

উল্লেখ্য,উপজেলার মিরপুর ইউনিয়নের বড়কাপন গ্রামের নুর মিয়ার সঙ্গে প্রায় ১০ বছর পূর্বে বিয়ে হয় জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই এলাকার মৃত মকদ্দুছ মিয়ার মেয়ে শিপা বেগমের। বিয়ের পর পরপর চার কন্যা সন্তান জন্ম দেওয়া শিপা বেগমের ওপর স্বামী সুমন মিয়ার নির্যাতন শুরু হয়। শিপা বেগমের মা মেয়ের সংসারে সুখ ফেরাতে মেয়ের জামাইকে দুই লাখ টাকা ব্যবসার জন্য ধার দেন। ধারকৃত টাকা ফেরত চাইলে ফের শুরু হয় চার সন্তানের জননীর ওপর নির্যাতন। এক পর্যায়ে নির্যাতন সইতে না পেরে গত শুক্রবার বিষপান করে আত্মহত্যা করেন ওই হতভাগ্য নারী।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com