মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

ইতালি যাওয়ার পথে জগন্নাথপুরের যুবকের মৃত্যু, থানায় হত্যা মামলা

ইতালি যাওয়ার পথে জগন্নাথপুরের যুবকের মৃত্যু, থানায় হত্যা মামলা

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের একওয়ান ইসলাম (২২) নামের যুবককে ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার একওয়ান ইসলামের বাবা তরিকুল ইসলাম বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, মামলার ৪ আসামীর মধ্যে দু’জন প্রবাসে। বাকি দু’জন পলাতক রয়েছে। আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

একওয়ানের বাবা তরিকুল ইসলাম বলেন, জায়গাজমি বিক্রি করে ১৯ লাখ টাকা দিয়েও ছেলেকে বাঁচাতে পারলাম না। এখন শুধু আমার ছেলের হত্যাকারীদের বিচার চাই।

উল্লেখ্য, গত বছরের ১৩ এপ্রিল একই গ্রামের লিবিয়ায় অবস্থানরত দালাল আলী হোসেনের মাধ্যমে ৭ লাখ টাকায় ইতালি পৌঁছে দেওয়ার চুক্তিতে লিবিয়া যায় একওয়ান। সেখানে পৌঁছার পর দালাল চক্র তাকে আটক করে অমানবিক নির্যাতন চালায় এবং মাফিয়ার হাত থেকে প্রাণ রক্ষার কথা বলে ২৩ এপ্রিল আরও ৭ লাখ টাকা পাঠায় একওয়ানের পরিবার। এক বছর পর চলতি বছরের ১৫ জুন আবার আরও ৫ লাখ টাকা দিয়ে তাকে ইটালি পাঠানোর চুক্তি হয় দালাল আলী হোসন ও তার পরিবারের সঙ্গে। এর দু’দিন পর একওয়ানের বাবা দালালদের তাঁর ছেলের ব্যাপারে জিঙ্গাস করলে তারা জানায় একওয়ান ১৬ জুন মারা গেছে। তিন মাস পরে গত বৃহস্পতিবার লিবিয়া ও বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় একওয়ানের মরদেহ দেশে আসে। পরদিন শুক্রবার বিকেলে সুনামগঞ্জ সদর হাসপাতাল থেকে ময়নাতদন্তের পর গ্রামের বাড়িতে একওয়ানের মরদেহ দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com