মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান- সরকার সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিত করেছে

জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান- সরকার সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিত করেছে

স্টাফ রিপোর্টার :: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বর্তমান সরকার সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিত করেছে। একটি সাম্প্রদায়িক গোষ্ঠী দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়।সরকারের সজাগ দৃষ্টির কারণে এরা শারদীয় দুর্গাপূজায় এবার সফল হতে পারেনি।

তিনি বলেন, আওয়ামী লীগ একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনৈতিক দল। সবাই মিলে শান্তি সম্প্রতি বজায় রাখতে হবে। সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রেখে দেশকে এগিয়ে নিতে হবে। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বৈশ্বিক নানা,সংকট কাটিয়ে প্রতিবেশী দেশগুলোর চেয়ে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। দেশকে এগিয়ে নিতে ও ভালো অবস্থানে রাখতে বর্তমান সরকারের বিকল্প নেই।

তিনি মঙ্গলবার রাতে জগন্নাথপুর উপজেলা সদরে জগন্নাথ জিউর মন্দিরে দুর্গা উৎসবের শুভেচ্ছা বিনিময়কালে উপরোক্ত কথা বলেন।

দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ সূত্রধরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিভাস দে এর পরিচালনায় এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব।

অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন,জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক সুজিত রায়,সহ দপ্তর সম্পাদক মাসুম আহমেদ, উপজেলা যুবলীগ সহ সভাপতি সাইফুল ইসলাম রিপন,হিন্দু কমিউনিটি নেতা পিষূষ রায় কালা,উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অমিত দেব, কমিউনিটি নেতা,হীরা মোহন দেব, প্রজেশ গোপ, শশী কান্ত গোপ, দেবাশীষ তালুকদার, প্রদীপ দে, অরূপ সরকার,বকুল গোপ, সজিব রায় দূর্জয় উপজেলা ছাত্র লীগ সভাপতি আব্দুল মুকিত প্রমুখ।

এর আগে পরিকল্পনা মন্ত্রী রানীগঞ্জ বাজারের পুজামন্ডপ পরিদর্শন করেন।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com